মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বাগেরহাটে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ইট চুরি

বাগেরহাটের শরণখোলার গোলবুনিয়া গ্রামের আশ্রয়ণ প্রকল্প। ছবি : কালবেলা
বাগেরহাটের শরণখোলার গোলবুনিয়া গ্রামের আশ্রয়ণ প্রকল্প। ছবি : কালবেলা

বাগেরহাটের শরণখোলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের ইট চুরি হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে চুরি হওয়া ইটের আংশিক প্রকল্প এলাকার পাশের একটি পুকুর থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদসংলগ্ন গোলবুনিয়া গ্রামে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্প থেকে এক থেকে দেড় হাজার ইট চুরি হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম।

প্রকল্পের ঘর নির্মাণ কাজে নিয়োজিত রাজমিস্ত্রী মো. মাহাবুব হাওলাদার জানান, শুক্রবার ছুটির দিনে কাজ বন্ধ থাকায় দুপুরের দিকে তিনি প্রকল্প এলাকায় খোঁজ নিতে যান। সেখানে গিয়ে দেখেন ঘর নির্মাণের জন্য রাখা ইটের পাজা এলোমেলো এবং অনেক ইট কম। এ সময় ঘটনাটি ইউএনওকে জানানোর পরে পাশের একটি পুকুর থেকে ৬০০ ইট উদ্ধার করা হয়।

শরণখোলা ইউএনও মো. জাহিদুল ইসলাম জানান, রাজমিস্ত্রী জানানোর পর ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের কাছে ইট চুরির বিষয়টি জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে পায়ের ছাপ অনুসরণ করে প্রকল্পের পাশের রফিকুল ফরাজী, সুমন ফরাজী ও মধু ফরাজীর যৌথ মালিকানাধীন পুকুর তল্লাশি করে ৬০০ ইট উদ্ধার করা হয়েছে। বাকি ইট কোথায় এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে বের করার চেষ্টা চলছে। চোর শনাক্ত হলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

১০

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

১১

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১২

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১৩

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১৪

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৫

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৬

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১৭

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১৮

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১৯

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

২০
X