মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের ‘বিজয় শোভাযাত্রা’য় জনতার ঢল

মাগুরায় বিজয় শোভাযাত্রায় অংশ নেন সাকিব আল হাসান। ছবি : কালবেলা
মাগুরায় বিজয় শোভাযাত্রায় অংশ নেন সাকিব আল হাসান। ছবি : কালবেলা

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান মাগুরাবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আগামী ৭ জানুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আপনারা সকলে যার যার এলাকার কেন্দ্রে কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন। নৌকা প্রতীককে বিজয়ী করে আনবেন। আমরা সবাই একসঙ্গে কাজ করে মাগুরার দুটি আসনই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রার পূর্বে স্থানীয় নোমানী ময়দানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ শোভাযাত্রায় জনতার উপচেপড়া ঢল সবার চোখে পড়ে।

আলোচনা সভা শেষে জেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা শহরে বিজয় শোভাযাত্রা বের করে। এ সময় মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহসভাপতি মুন্সী রেজাউল হক, সহসভাপতি আবু নাসির বাবলু, অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক খুরশীদ হায়দার টুটুলসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মহান বিজয় দিবসের বিজয় শোভাযাত্রায় অংশ নেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১০

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১১

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১২

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৪

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৫

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৬

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৭

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৮

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৯

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

২০
X