জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

সুষ্ঠু নির্বাচনের জন্য যা দরকার সব করব : ইসি আনিছুর

চাঁদপুরে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি আনিছুর রহমান। ছবি : কালবেলা
চাঁদপুরে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি আনিছুর রহমান। ছবি : কালবেলা

নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিছুর রহমান বলেছেন, আমাদের মিশন হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটা নির্বাচন করতে চাই। এর জন্য যা যা করার দরকার সবই করব। আমাদের পাঁচজন নির্বাচন কমিশনার এবং সচিব সবাই এই একটাই বার্তা দিচ্ছি। তা হলো নিরপেক্ষ নির্বাচন হবে এটা সবাই যেন নিশ্চিত থাকে।

তিনি বলেন, যিনি নির্বাচিত হয়ে আসবেন তিনি আমাদের প্রতিনিধি হবেন, তাকেই স্যালুট করবে। এখন পর্যন্ত সারা দেশে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, ভালো আছে। এটা আরও ১৯ দিন ধরে রাখতে চাই। নির্বাচনে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার দায়িত্ব আমাদের। কিন্তু ভোটকেন্দ্রে ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের বা তাদের নেতাকর্মীদের।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলার পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ভোটারদের আমরা বলব ভোট দিতে আসুন। তার মানে এই নয়, আমরা ভোটারদের কেন্দ্রে উপস্থিত করব। ভোটারদের উপস্থিতির জন্য প্রার্থীদের বিভিন্ন কৌশল থাকে। তারা সেভাবে ভোটার আনবেন বলে আমার বিশ্বাস।

আনিছুর রহমান আরও বলেন, প্রচার-প্রচারণায় কেউ বাধা দিলে আইনানুগ ব্যবস্থা নেবেন রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, সহকারী রিটার্নিং অফিসাররা। আইন অনুযায়ী প্রচার-প্রচারণা যেটুকু করার সেটুকু করতে দিতে হবে। তবে প্রার্থীদেরও দায়িত্ব আছে। আচরণবিধিতে আছে, কোনো প্রার্থী কোথায় প্রচার-প্রচারণা করতে চান তা ২৪ ঘণ্টা আগে থানার ওসিকে জানাতে হবে। কারণ, একই স্থানে যদি দুজন প্রচার করতে চান তাহলে স্বাভাবিকভাবেই পরিবেশ উত্তপ্ত হবে। এ জন্যই ওসিকে বিষয়টি জানানোর জন্য বলেছি যেন পুলিশ ব্যবস্থা নিতে পারে।

এ সময় আরও উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জ্বিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১১

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১২

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৩

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৪

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৫

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১৬

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১৭

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১৮

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১৯

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

২০
X