কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে দুই ইউপি চেয়ারম্যানকে বিএনপি থেকে বহিষ্কার

আলাউদ্দিন সাবিরি (বায়ে) ও মাহতাব উদ্দিন (ডানে)। ছবি : কালবেলা
আলাউদ্দিন সাবিরি (বায়ে) ও মাহতাব উদ্দিন (ডানে)। ছবি : কালবেলা

কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপির সাবেক বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করায় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুজনকে বহিষ্কৃার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

মো. আলাউদ্দিন সাবিরি কটিয়াদি উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও মাহতাব উদ্দিন চান্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কটিয়াদি উপজেলা আওতাধীন মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. আলাউদ্দিন সাবিরিকে ও চান্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য মো. মাহতাব উদ্দিনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কৃার করা হয়েছে।

এক বার্তায় কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল ও সাধারণ সম্পাদক মো. মাজারুল ইসলাম ওই বহিষ্কৃার আদেশ অনুমোদন করেন।

জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। তাই তাদেরকে বহিষ্কৃার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় স্পেনের পক্ষে উল্লাস!

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, উত্তাল ক্যাম্পাস

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে প্রাণ দিলেন অটোরিকশাচালক

কুয়েতে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের ড্রোন হামলা

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন এমপি নিপুণ রায় চৌধুরী

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে যে ৬ দ্বৈরথ

মার্সেলোর মতে চ্যাম্পিয়ন হবে স্পেন

১০

হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার হবে: মোজতবা খামেনি

১১

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১২

গ্যাসের চুলায় আগুন নেই, ক্ষোভে তিতাস কার্যালয় ঘেরাও

১৩

ইয়াবা সেবনের অভিযোগে আটক ৬, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

১৪

দিনে কত ঘণ্টা বসে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়?

১৫

জাবির বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম ‘আইট্র্যাকার’ উদ্বোধন

১৬

রূপালী ব্যাংকের ৪০তম বার্ষিক সভা অনুষ্ঠিত

১৭

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ২ ফ্ল্যাটে দুদকের অভিযান

১৮

গোল্ডেন বুট জিততে মেসির সামনে আজ যে সমীকরণ

১৯

তুর্কি প্রেসিডেন্টের উদ্দেশে বিরোধীদলীয় নেতার সংহতি ও শুভেচ্ছাপত্র হস্তান্তর

২০
X