রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০১:৩২ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুর-২ আসনে আওয়ামী লীগ কর্মীদের জরিমানা

লক্ষ্মীপুর-২ আসনের নৌকার প্রতীকের প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়ন তার নির্বাচনী অফিসে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূরিভোজ করেন। ছবি : কালবেলা
লক্ষ্মীপুর-২ আসনের নৌকার প্রতীকের প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়ন তার নির্বাচনী অফিসে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূরিভোজ করেন। ছবি : কালবেলা

লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় পৃথক তিনটি অভিযানে আওয়ামী লীগ কর্মীদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে ও সন্ধ্যায় নৌকার প্রার্থী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের বাসভবন, সদর উপজেলার দালাল বাজার ও রায়পুর শহরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক এ অভিযান চালানো হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষ্মীপুর-২ আসনের নৌকার প্রতীকের প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়নের সদরে পৌর শহরের মহিলা কলেজের সামনের বাসভবনে থাকা নির্বাচনী অফিসে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূরিভোজ করান। এ ঘটনায় আচরণবিধি লঙ্ঘন হওয়ায় সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন। এ সময় নির্বাচনী ক্যাম্পে ভোটারদের খাবার পরিবেশন করায় নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এদিকে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে একই সংসদীয় আসনের দালাল বাজার ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্বাচনী আচরণবিধির ৭(৩) ধারা লঙ্ঘন করে ব্যানার লাগানোর কারণে নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিনিধিকে নির্বাচনী আচরণ বিধির ১৮(১) ধারা অনুযায়ী ৫ হাজার জরিমানা প্রদানপূর্বক তাৎক্ষণিক আদায় হয়।

একইদিনে রায়পুরে মাইক্রোবাসে পোস্টার, ব্যানার লাগিয়ে প্রচারণার দায়ে নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং রঙিন ব্যানার ও বিলবোর্ড অপসারণ করেন ভ্রাম্যমাণ আদালত।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১০

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১১

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১২

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৩

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৪

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৫

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৬

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৭

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৮

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৯

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

২০
X