পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

টিপু মুনশি ব্যর্থ বানিজ্যমন্ত্রী : জাপা প্রার্থী সেলিম

সাংবাদিকদের সাথে কথা বলছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সাথে কথা বলছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল। ছবি : সংগৃহীত

টিপু মুনশি একজন ব্যর্থ বাণিজ্যমন্ত্রী বলে মন্তব্য করেছেন দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল। রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে পীরগাছার দেউতি বাজারে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, টিপু মুনশি ২০০৮ সালে জোট-মহাজোটের খেলায় এমপি হয়েছিলেন, ২০১৪ সালে বিনা ভোটে এমপি হয়েছিলেন, ২০১৮ সালে রাতের ভোটে এমপি হয়েছিলেন। কখনই তিনি ভোটে নির্বাচিত হননি। দেশের ১৮ কোটি মানুষ জানে তিনি একজন ব্যর্থ বাণিজ্যমন্ত্রী। তিনি এই এলাকার কেউ না। তিনি প্রার্থী হিসেবে হেভিওয়েট হতে পারেন কিন্তু তিনি ভোটের মাঠে জিরো।

তিনি আরও বলেন, ভোটের প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরানোর জন্য আমরা চেষ্টা করছি। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন সুষ্ঠু নির্বাচনের। আমরা তার প্রতি আস্থা রাখতে চাই। সরকার এবং নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন করে তাহলে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। জাতীয় পার্টি এই আসনে ঐক্যবদ্ধ। এলাকার প্রার্থী হিসেবে আমি আশাবাদী মানুষ আমাকে ভোট দেবেন। এ সময় প্রার্থীর সাথে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মাহবুবার রহমানসহ জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রংপুর-৪ আসনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোস্তফা সেলিম বেঙ্গল ছাড়াও বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম পাটোয়ারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

এইচএসসি’র কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

১০

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১১

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

১২

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

১৩

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১৪

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১৫

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১৬

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৭

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৮

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৯

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

২০
X