কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৭:৫১ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৭:৫৭ এএম
অনলাইন সংস্করণ

বাজার থেকে কম দামে আজ পাওয়া যাবে টিসিবির পণ্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যাদি (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঢাকা মহানগরীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে রোববার (১০ আগস্ট) থেকে শুরু হবে পণ্য বিক্রয় কার্যক্রম।

শনিবার (৯ আগস্ট) টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩০ দিন (শুক্রবার ছাড়া) ঢাকা মহানগরীতে ৬০টি, চট্টগ্রাম মহানগরীতে ২৫টি, গাজীপুর মহানগরীতে ছয়টি, কুমিল্লা মহানগরীতে তিনটি এবং ঢাকায় আটটি, কুমিল্লায় ১২টি, ফরিদপুরে চারটি, পটুয়াখালীতে পাঁচটি ও বাগেরহাটে পাঁচটি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে দৈনিক ট্রাকপ্রতি ৫০০ সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রির কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। ভোক্তাপ্রতি ভোজ্য তেল ২ লিটার ২৩০ টাকা, চিনি ১ কেজি ৮০ টাকা এবং মসুর ডাল ২ কেজি ১৪০ টাকায় বিক্রি করা হবে।

এদিকে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর কাছে বিক্রয় মূল্য আগের মতো বহাল থাকবে।

একজন স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ডিলারের কাছ থেকে কার্ড দেখিয়ে প্রতি কেজি ৩০ টাকা দামে ৫ কেজি চাল, প্রতি লিটার ১০০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, প্রতি কেজি ৬০ টাকা দামে ২ কেজি মসুর ডাল ও ৭০ টাকা দামে ১ কেজি চিনি নিতে পারবেন। এ চারটি প্যাকেজের মূল্য ৫৪০ টাকা।

এদিনে বাজারে কোম্পানি ভেদে ভোজ্য তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৮০ থেকে ১৯০ টাকা করে। সেইসঙ্গে বাজারে চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১০ টাকায়। একই সঙ্গে মসুরের ডাল বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১০

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১১

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১২

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১৩

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৪

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৫

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৬

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৭

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৮

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৯

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

২০
X