কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

চার-পাঁচ দিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন : বাণিজ্য উপদেষ্টা

পেঁয়াজ। ছবি : সংগৃহীত
পেঁয়াজ। ছবি : সংগৃহীত

আগামী চার-পাঁচ দিনের মধ্যে বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে নেমে না এলে আমদানির অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, ‘বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আমদানির অনুমোদন চেয়ে দুই হাজার ৮০০টি আবেদন করা হয়েছে।’

রোববার (৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘ম্যাক্সিমাম দুই সপ্তাহ যাবত পেঁয়াজের দামের একটা উল্লম্ফন ঘটেছে। আমরা জিনিসটার ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। অনেকেই আমদানির জন্য আবেদন করেছে। প্রায় ২৮০০-র মতো আমদানির আবেদন বর্তমানে আমাদের কাছে আছে। আমরা বাজারের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন অনুযায়ী না কমে, তা হলে আমরা এই আমদানি অনুমোদন করে দেব।’

কতদিনের মধ্যে এটা করা হবে এ বিষয়ে তিনি বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা আগামী চার-পাঁচ দিন দেখব। এ সপ্তাহের মধ্যে যদি দেখি যে বাজারের মূল্য যথেষ্ট উন্নতি না ঘটে...।’

তিনি বলেন, ‘পেঁয়াজের দাম একপর্যায়ে ৩৫-৪০ টাকায় নেমে এসেছিল, যা কৃষকদের জন্য সুখকর ছিল না। এরপর বহুদিন পেঁয়াজের দাম ৬০-৬৫ টাকা ছিল। পেঁয়াজের সংরক্ষণ সুবিধা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ১০ হাজার হাইফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি জানান, একাধিক কারণে পেঁয়াজের দাম বেড়েছে। মৌসুমের শেষ, হঠাৎ করে ভারী বৃষ্টি, পেঁয়াজ সংরক্ষণের সময় শুকিয়ে যাওয়ার পরে ওজন কমে যাওয়া ইত্যাদি কারণে দাম বেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X