বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৬:২২ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২

সিলেটে মোবাইল চোরচক্রের দুই সদস্যকে আটক করে পুলিশ। ছবি : সংগৃহীত
সিলেটে মোবাইল চোরচক্রের দুই সদস্যকে আটক করে পুলিশ। ছবি : সংগৃহীত

সিলেটে মোবাইল চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতভর অভিযান চালিয়ে দক্ষিণ সুমরার কয়েকটি এলাকা থেকে এ চক্রের দুই সদস্যকে আটকের পাশাপাশি তাদের কাছ থেকে সাড়ে ১৯ লাখ টাকা সমমূল্যের ১৮৬টি স্মার্ট ফোন জব্দ করেছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. সোহেল রেজা কালবেলাকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত দক্ষিণ সুরমার সিলামসহ আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে মোবাইল চোরচক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, মোগলাবাজারের সিলাম এলাকার টিকরপাড়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে মিজানুর রহমান (২১) ও সিলেট মহানগরের শাহপরাণ থানার টিলাগড় এলাকার মো. সিরাজুলের ছেলে মো. হাসান আহমদ (২৩)।

তিনি বলেন, সিলেটের চোরাই ও ছিনতাই করা মোবাইলগুলো সংগ্রহ করতো এ চক্রটি। সংঘবদ্ধ এ চক্রের সঙ্গে চোর এবং ছিনতাইকারীদের সখ্যতা আছে। সংগ্রহ করার পর তারা এ মোবাইলগুলোর পরিচিতি নাম্বার ও আইএমইআই নাম্বার পরিবর্তন করে মোবাইলগুলো দেশের বিভিন্ন জায়গায় ও পার্শ্ববর্তী দেশে বিক্রি করার জন্য চালান করতো। এ চক্রটি ধরার ফলে সিলেটে চুরি ও ছিনতাই কমবে বলে আশাবাদী।

পুলিশ জানায়, এ চক্র সিলেট মহানগরের বিভিন্ন স্থান মোবাইল ফোন চুরি করে আইএমইআই নাম্বার পরিবর্তন করে বিভিন্ন স্থানে বিক্রি করতো। আটক দুজনের কাছ থেকে ১৮৬টি মোবাইল ফোন ও চোরাই কম্পিউটারের সরঞ্জামাদিও জব্দ করে পুলিশ। এসবের আনুমানিক মূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১০

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১১

পর্তুগালের একাদশ ঘোষণা

১২

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৩

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৪

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৬

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৭

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৮

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৯

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

২০
X