আখাউড়া প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ভোট বর্জনের বিষয়ে কড়া জবাব আইনমন্ত্রীর

আখাউড়ার উত্তর ইউনিয়নের চাঁনপুর মাঠে নির্বাচনী জনসভায় আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : কালবেলা
আখাউড়ার উত্তর ইউনিয়নের চাঁনপুর মাঠে নির্বাচনী জনসভায় আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : কালবেলা

বিএনপি ভোট না দিয়ে পাস করার সংস্কৃতিতে বিশ্বাস করে বলেই ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) আখাউড়ার উত্তর ইউনিয়নের চাঁনপুর মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির সমালোচনা করে আনিসুল হক বলেন, ‘খালেদা জিয়া ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি জনগণের কোনো অংশগ্রহণ ছাড়াই ভোট করেছিলেন। যেহেতু জনগণের অংশীদারত্ব ছিল না, সেহেতু দেড় মাসের মধ্যে তাকে পদত্যাগ করতে হয়েছিল। তারা যেহেতু ভোট না দিয়ে পাস করা সংস্কৃতিতে বিশ্বাস করে, সে জন্য আপনাদের এখন বলছে ভোট দিতে যাইয়েন না।’

তিনি বলেন, ‘একটা কুচক্রী মহল নির্বাচন বর্জন করেছে। নির্বাচন বর্জন করেই ক্ষান্ত হয় নাই, তারা এখন চেষ্টা করছে মানুষকে বলার জন্য; ভোটকেন্দ্রে না যেতে। বিএনপি-জামায়াত যখন নির্বাচন করত আমরা দেখেছি, ভোটারবিহীন হ্যাঁ/না ভোট, কেউ যায় নাই।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘আমরা দেখেছি ১৯৭৯ সালে ব্যালট বক্স ভর্তি ভোট, ১৯৮৬ সালে, ১৯৮৮ সালেও আমরা দেখেছি; ওই রকম ব্যালট বক্স ভর্তি করা ভোট, এরশাদ ও জিয়াউর রহমানের সময়ে হয়েছিল। সে সময় এখন নেই।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি আপনারা আপনাদের অধিকার সম্পর্কে জ্ঞাত আছেন। আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচিত করতে চান, আপনারা কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। আখাউড়া উত্তর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নান্নু মিয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X