বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৬:২৯ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ
নোয়াখালী-২

স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে নৌকার সমর্থকদের হামলা, গাড়ি ভাঙচুর 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আংশিক আসনের স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের গণসংযোগে নৌকার সমর্থকদের হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের দীঘিরযান বাজারে এ ঘটনা ঘটে।

এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিকের ব্যবহৃত গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল, সিএনজি ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা। পরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হলে পালিয়ে যায় হামলাকারীরা।

জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক তার সমর্থকদের নিয়ে নিয়মিত প্রচারণার অংশ হিসেবে বিকেলে নৌকার প্রার্থী মোরশেদ আলমের নিজ এলাকা নাটেশ্বর ইউনিয়নের দিঘিরযান বাজারে এলে নির্বাচনী গণসংযোগের বহরে নৌকা মার্কা ও মোরশেদ আলমের নামে বিভিন্ন স্লোগান দিয়ে সড়কে তারা এ হামলা চালায়।

এ হামলার তীব্র নিন্দা জানিয়ে স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান মানিক জানান, নিয়মিত প্রচারণার অংশ হিসেবে গণসংযোগে বের হলে নৌকার প্রার্থী মোরশেদ আলমের সমর্থক ও হেলমেট বাহিনী আমার ও আমার সমর্থকদের গাড়িবহরে হামলা চালায়। নির্বাচনে পরাজয়ের ভয়ে হেলমেট বাহিনী দিয়ে এভাবে পথসভায় হামলা চালিয়ে সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করার বৃথা চেষ্টা চালাচ্ছে মোরশেদ আলম। দিঘিরযান বাজারে যেভাবে আমার বহরে হামলা চালিয়েছে যদি উল্টো আমর লোকজন প্রতিহত করতো তাহলে এখানেই সংঘাত বাড়তো। যেভাবে তারা প্রতিদিন হামলা চালাচ্ছে তাতে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে আমি শঙ্কিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১০

পর্তুগালের একাদশ ঘোষণা

১১

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১২

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৩

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৪

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৫

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৬

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৭

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৮

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৯

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

২০
X