শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ-৩ জাতীয় পার্টিকে আর দেব না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আমাদের কোনো প্রার্থী নেই। জাতীয় পার্টিকে দিয়ে দিতে হয়েছে। বারবার আওয়ামী লীগকে ছেড়ে দিয়ে জাতীয় পার্টিকে দিতে হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য এটি দুঃখের বিষয়। তবে এবারই শেষ, ভবিষ্যতে আর কাউকে দেব না।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ৬টি জেলায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলার সময় এমন কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যে ইশতেহার ঘোষণা করেছে, সেই ইশতেহার নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে জানাতে হবে। নৌকা মার্কায় ভোট চাইতে হবে। আওয়ামী লীগ একমাত্র পার্টি যারা প্রতিবার নির্বাচনে ইশতেহার ঘোষণা করে। আওয়ামী লীগ জনগণের কাছে যে কথা দেয়, সে কথা রাখে। আজকে আমি যুক্ত হয়েছি নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে এবং নৌকা মার্কার জন্য ভোট চাইতে। এবারও কিশোরগঞ্জের মানুষ আমাদের ভোট দেবে।

এ সময় কিশোরগঞ্জের প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক এম এ আফজল, কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, কিশোরগঞ্জের-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আবদুল কাহার আকন্দ ও কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের মো. আফজাল হোসেন।

কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু পরে দলীয় সিদ্ধান্তে তিনি তা প্রত্যাহার করে নেন। জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু এ আসনের প্রার্থী।

কিশোরগঞ্জের প্রান্তে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রকিবুল হাসান শিবলী, জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফুল ইসলাম,জেলা ‍কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন বাচ্চু, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১০

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১১

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১২

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১৩

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

১৪

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৫

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

১৬

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

১৭

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

১৮

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

১৯

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

২০
X