ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‌‘যতই গণ্ডগোল হোক, আনসার সদস্যরা ভোটকেন্দ্র ছাড়বেন না’

আনসার সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আশীষ কুমার ভট্টাচার্য। ছবি : কালবেলা
আনসার সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আশীষ কুমার ভট্টাচার্য। ছবি : কালবেলা

‘নির্বাচন কেন্দ্রে যতই গণ্ডগোল হোক- আনসার সদস্যরা কেন্দ্র ছাড়বেন না’ বলে নির্দেশনা দিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেনীতে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা ও মোটরসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব অনেক বেশি, আমাদের গুরুত্বও অনেক বেশি। এজন্য আমাদের কিছু করণীয় ও বর্জনীয় রয়েছে। আপনারা এমনভাবে দায়িত্ব পালন করবেন যাতে বাহিনীর সুনাম অক্ষুণ্ন রাখতে পারেন। এজন্য যা কিছু করা দরকার আনসার বাহিনী সব করবে। নির্বাচন কেন্দ্রের দায়িত্বে মূল হাতিয়ার কিন্তু আনসার। ফেনীর ৩টি আসনের ৩৯৯টি কেন্দ্রে ১২ জন করে মোট ৪ হাজার ৭৮৮ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ফেনী জেলা আনসার মাঠে আয়োজিত অনুষ্ঠানে জেলা আনসার কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ও পরিচালক জানে আলম সুফিয়ানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা আনসার কর্মকতা রুহুল আমিন। সোনাগাজী উপজেলা আনসার কর্মকতা রাবেয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফেনী সদর উপজেলা আনসার কর্মকতা রেজাউল করিম, ছাগলনাইয়া উপজেলা কর্মকতা রিক্তা রানী হাজারী, ফুলগাজীর কামরুন নাহার মর্জিনা, পরশুরামের জোহরা আক্তার।

এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করতে বিভিন্ন উপজেলার ৭ মহিলা আনসার কর্মকর্তাকে ৭টি স্কুটি ও ৬ জন প্লাটুন কমান্ডারকে ৬টি মোটরসাইকেলের চাবি তুলে দেন প্রধান অতিথি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১০

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১১

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১২

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

১৩

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

১৪

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

১৫

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

১৬

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১৭

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

১৮

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১৯

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

২০
X