নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

এই নির্বাচন, ইজ্জত রক্ষার নির্বাচন : একরামুজ্জামান

নির্বাচনী জনসভায় ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন। ছবি : কালবেলা
নির্বাচনী জনসভায় ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির চেয়ারপারসনের সাবেক (বহিষ্কৃত) উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন বলেছেন, ‘কোনো হুমকি-ধমকি পরোয়া করবেন না। এই নির্বাচন সেই নির্বাচন নয়, এই নির্বাচন বাংলাদেশের ইজ্জত রক্ষার নির্বাচন।’

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে মঞ্চে উপজেলার আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে একরামুজ্জামান বলেন, আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমি নির্বাচনে এসেছি নাসিরনগরের মানুষের মধ্যে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, নাসিরনগরের উন্নয়নের জন্য। যুবকদের কর্মসংস্থানের জন্য। নাসিরনগরের মহিলাদের প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম হিসেবে গড়ে তোলার জন্য ইনশাআল্লাহ আমি ভূমিকা রাখব।

তিনি আরও বলেন, আপনারা সকল ভয়-ভীতির উর্ধ্বে থেকে আগামী ৭ তারিখের নির্বাচনে কলার ছড়ি মার্কাকে জয়যুক্ত করবেন। কোনো হুমকি-ধামকি পরোয়া করবেন না। কারণ এই নির্বাচন সেই নির্বাচন নয়, এই নির্বাচন বাংলাদেশের ইজ্জত রক্ষার নির্বাচন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই নির্বাচন দিয়ে বিশ্বের বুকে আমরা প্রমাণ করব বাংলাদেশেও সুষ্ঠু নির্বাচন হয়। এই নির্বাচনে আপনাদের যদি কেউ ভয়ভীতি দেখায় যে, ভোট নিয়ে যাবে, রেজাল্ট পরিবর্তন করে ফেলবে এগুলোতে আপনারা কান দিবেন না। যদি সুষ্ঠু নির্বাচনের আশ্বাস আমি না পেতাম, আমি নির্বাচনে আসতাম না। সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা সরকার দিয়েছে, ইনশাআল্লাহ সেটা প্রতিপালন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত

মুজিববর্ষের কর্মসূচিতে ব্যয় ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মো. আলী হাসানের ইন্তেকাল

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’

দুই বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে যত বিতর্কিত সিদ্ধান্ত

মাদকসেবন করে মাতলামি, ২ যুবকের কারাদণ্ড

‘২ দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই’

শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদারে ইউসিবিডি ও কারমো গ্রুপের সমঝোতা

বৃষ্টিতে জলাবদ্ধতা / রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ‘প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন

১০

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো

১১

সেমিফাইনালের নিষেধাজ্ঞা এড়াতে মায়ের ‘অস্ত্র’ই কাজে লাগালেন বেলিংহ্যাম

১২

সাতক্ষীরায় থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, আহত ২

১৩

বিজিবি-গ্রামবাসীর কঠোর প্রতিরোধে ব্যর্থ বিএসএফের পুশইনের চেষ্টা

১৪

রেললাইনে মোবাইলে আর্জেন্টিনার খেলা দেখছিলেন, কাটা পড়লেন যুবক

১৫

বন্যার্তদের পাশে ত্রাণসামগ্রী নিয়ে যুবদল সভাপতি

১৬

বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

১৭

সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

১৮

‘প্রেমের প্রস্তাব’ দিয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, তরুণ গ্রেপ্তার

১৯

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ জিতবে কে, জানাল অপ্টা সুপারকম্পিউটার

২০
X