রাজশাহী ব্যুরো
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী-১ আসনে কাঁচিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ঈগলের আখতার

প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানীকে সমর্থন জানান আখতারুজ্জামান। ছবি : কালবেলা
প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানীকে সমর্থন জানান আখতারুজ্জামান। ছবি : কালবেলা

অনেকে চড়াই-উতরাই পেরিয়ে সর্বোচ্চ আদালত থেকে প্রার্থিতা ফিরে পেয়েছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান। কয়েক দিন আগেই প্রচার-প্রচারণার জন্য তাকে ঈগল প্রতীক বরাদ্দ দেয় জেলা রিটার্নিং কর্মকর্তা। কিন্তু এই আসনে সংসদ সদস্য হওয়ার জন্য প্রচারণা শুরুর পর সপ্তাহ না পেরতেই প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন এ প্রার্থী।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে তিনি প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দেন। এ সময় তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানীকে সমর্থন জানান তিনি।

আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলাম। আমার নির্বাচনী প্রতীক ঈগল। নির্বাচনী প্রচারণায় নেমে আমার উপলব্ধি হয়েছে আমার এবং গোলাম রাব্বানীর (যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন) উদ্দেশ্য এক। গোলাম রাব্বানীর সঙ্গে দীর্ঘদিনের একসাথে পথচলা। তিনি আমার বয়সে বড় এবং গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি মনোয়নপ্রত্যাশী ছিলেন। সেক্ষেত্রে আমার উপলব্ধি হয়েছে, আমি তাকে ছেড়ে দিলে তিনি এমপি হতে পারবেন। যেহেতু উনি আমার বড় ভাই, দীর্ঘদিন ধরে তিনি এটা প্রত্যাশা করে আছেন। তাই আমার মনে হয়েছে তাকে সম্মান জানিয়ে আমার এই জায়গা থেকে সরে আসা দরকার। সেই প্রেক্ষিতে গোদাগাড়ী-তানোরবাসীর চাহিদা মোতাবেক আমি আজ নির্বাচন থেকে সরে আসলাম। আমি আমার সর্বোচ্চ, মেধা, শ্রম ও আমার নেতাকর্মীসহ গোলাম রাব্বানীর পক্ষে অবস্থান নিয়ে তাকে জয়যুক্ত করার জন্য চেষ্টা করব। আমি বিশ্বাস করি, গোদাগাড়ী-তানোরবাসী আমাদের আহ্বানে সাড়া দিয়ে আগামী ৭ জানুয়ারি গোলাম রাব্বানীর ‘কাঁচি’ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন।’

আখতারুজ্জামান আরও বলেন, ‘যেহেতু প্রাতীক বরাদ্দের পর আর কোনো প্রার্থীর প্রার্থিতা আইনগতভাবে প্রত্যাহারের সুযোগ নেই। তাই আমার নির্বাচন থেকে সরে এসে কাঁচি প্রতীকে সমর্থন দেওয়ার বিষয়টি আপনাদের মাধ্যমে সবার সামনে তুলে ধরলাম।’

এদিকে মো. আখতারুজ্জামানের এমন ঘোষণার পর এই বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ বলেন, ১৭ ডিসেম্বরের পর অফিসিয়ালি আর কোনো প্রার্থীর নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই। কোনো প্রার্থী কারও সমর্থনে প্রার্থিতা থেকে সরে যাওয়ার ঘোষণা দিলে সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে নির্বাচনী ব্যালটে তার নাম ও প্রতীক থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৫ মন্ত্রী

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটাল বেলজিয়াম

১১

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

১২

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

১৩

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

১৪

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

১৫

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

১৬

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

১৭

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

১৮

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৯

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

২০
X