রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

নৌকায় ভোট দেবেন, না হয় পদ হারাবেন : হাফিজ মল্লিক

নির্বাচনী এক সভায় বক্তব্য দেন মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক । ছবি : কালবেলা
নির্বাচনী এক সভায় বক্তব্য দেন মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক । ছবি : কালবেলা

দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক, ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চুন্নুকে নৌকা মার্কায় ভোট দিতে বলেন। তিনি আরও বলেন, আর যদি নৌকায় ভোট না দেন তাহলে আগে দল থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব ছাড়ুন তার পরে ট্রাকে ভোট দেন।

একটি ভিডিওতে দেখা যায় নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চুন্নুকে উদ্দেশ করে বলেন, চুন্নু ভাই নৌকা মার্কায় ভোট দেন আর না হলে সভাপতিত্ব থাকবে না।

তিনি আরও বলেন, কাম হয়ে যাবে, এখন বলা যাবে না। ৭ তারিখের পরে বলতে হবে, এখন বললে সবাই বসে যাবে।

মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিকের এমন বক্তব্যে উপজেলা আওয়ামী লীগ একাংশের নেতাকর্মীরা বলেন, যেখানে স্বতন্ত্র প্রার্থী হতে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কোনো বাধা বাধ্যকতা নেই। এ ছাড়াও ২৯ ডিসেম্বরে বরিশালে প্রধানমন্ত্রীর বক্তব্যে স্বতন্ত্র প্রার্থীদের বসে যেতে হবে এমন কোনো দিকনির্দেশনা দেননি সেখানে মল্লিক সাহেব কীভাবে শামসুল আলম চুন্নু সাহেবকে স্বতন্ত্র প্রার্থিতা ছেড়ে নৌকায় ভোট দিতে আহ্বান জানান। আর না হলে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পোস্ট থাকবে না এ কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাস শিবু ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান উভয়ই সহমত পোষণ করে বলেন, চুন্নু সাহেবের সভাপতির পোস্ট থাকবে কি থাকবে না কেন্দ্রীয় নেতা ও জেলার নেতারা বুঝবেন। এ বিষয়ে মল্লিক সাহেব কোনো প্রকার মন্তব্য করতে পারেন না, তার এমন বক্তব্য নিন্দনীয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

বেদনার আকাশ

১০

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১১

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১২

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৩

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১৪

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

১৫

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

১৬

পদ্মায় ধরা পড়ল ৪০ কেজির বিশাল কাতলা

১৭

মাদকসহ দুই যুবক আটক, বাঁশে ঝুলিয়ে পুলিশে দিলো গ্রামবাসী

১৮

র‌্যাঙ্কিংয়ে পেছাল আর্জেন্টিনা, বিদায় নিলেও সুখবর মিলল ব্রাজিল সমর্থকদের

১৯

সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত

২০
X