বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

পালিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেত্রী শাহনাজের

পুলিশের হাতে গ্রেপ্তার শাহনাজ পারভীন। ছবি : কালবেলা
পুলিশের হাতে গ্রেপ্তার শাহনাজ পারভীন। ছবি : কালবেলা

পলাতক মহিলা লীগের নেত্রী শাহনাজ গ্রেপ্তার হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) রাত ২টার দিকে গ্রেপ্তার হন তিনি।

এর আগে একই দিন দুপুরে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে বাড়ি থেকে তিনি পালিয়ে যান। শাহনাজ পারভীন রানী ওই গ্রামের হালিম খানের স্ত্রী।

গ্রেপ্তার শাহনাজ পারভীন রানী বাকেরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক, বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

বাকেরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে পটুয়াখালী জেলায় একটি চেক ডিজঅনার মামলায় যুগ্ম দায়রা তৃতীয় জজ আদালতের বিচারক চলতি বছরের ১২ ফেব্রুয়ারি শাহনাজকে এক বছরের সাজা প্রদান করেন। একই সঙ্গে চেকের সমপরিমাণ ১১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধের আদেশ দেওয়া হয়। এ রায়ের পর থেকে তিনি (শাহনাজ পারভীন রানী) আত্মগোপনে ছিলেন।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আসামি শাহনাজ পারভীন রানী পলাতক ছিলেন। সোমবার দুপুরে আসামি তার বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য ওই বাড়িতে গেলে তিনি (রানী) পালিয়ে যান। পরে থানা পুলিশ পালিয়ে যাওয়া এই সাজাপ্রাপ্ত আসামির অবস্থান শনাক্ত করে সোমবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১১

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১২

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৩

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৪

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৫

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৬

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৭

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৮

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৯

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

২০
X