কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

কল্যাণ পার্টির চেয়ারম্যানের নির্বাচনী অফিসে আগুন

কক্সবাজারে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নির্বাচনী কার্যালয় পুড়ছে। ছবি : কালবেলা
কক্সবাজারে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নির্বাচনী কার্যালয় পুড়ছে। ছবি : কালবেলা

কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিলে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নির্বাচনী কার্যালয় জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৩১ ডিসেম্বর) রাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে নির্বাচনী অফিস ছাড়াও একটি সার ও কীটনাশকের দোকান পুড়ে যায়। এদিকে সোমবার (১ জানুয়ারি) আগুনে পোড়া অফিস পরিদর্শনে যান এ প্রার্থী। কক্সবাজার-১ আসনে হাতঘড়ি প্রতীকে তিনি নির্বাচন করছেন।

জানা গেছে, রাতে কৈয়ারবিল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খোজাখালী সিএনজি স্টেশন বাজারে কক্সবাজার-১ আসনে কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের হাতঘড়ি প্রতীকের নির্বাচনী প্রচারণা অফিসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন দেখে স্থানীয় লোকজন উপজেলার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই নির্বাচনী অফিস ও একটি সার এবং কীটনাশকের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। তবে হাতহতের ঘটনা ঘটেনি।

দোকানের মালিক মো. আব্বাস (৩২) বলেন, ওই সময় দোকানে ছিলাম না বলে বেঁচে রয়েছি। তবে কারা আগুন দিয়েছে এখনও নিশ্চিত করতে বলতে পারছি না।

ক্ষতিগ্রস্ত আরেক দোকানি মো. বারেক সওদাগর বলেন, নির্বাচন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। হয়তো হাতঘড়ি প্রতীকের প্রতিপক্ষরা এ আগুন দিয়েছে। দুর্বৃত্তের আগুনে আমাদের প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

এদিকে আজ দুপুর ১২টার দিকে পুড়ে যাওয়া অফিস পরিদর্শনে যান কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত কথা বলবেন বলে জানান।

এর আগে তিনি কালবেলাকে বলেন, অফিস পোড়ানোর ঘটনায় ইতিমধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, মানুষ সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজদের হাত থেকে মুক্ত হতে হাতঘড়ি প্রতীককে সমর্থন দিয়ে যাচ্ছে। এতেই মাথা নষ্ট হয়ে গেছে অপরাধীদের। তারা পরাজয়ের ভয়ে আমার নির্বাচনী কার্যালয় পুড়িয়েছে। এ ঘটনায় আমি প্রধান নির্বাচন কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করব।

জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে আসার পর দায়িত্বশীল ম্যাজিস্ট্রেটকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

১০

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১২

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১৩

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৪

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৫

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৬

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৭

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৮

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৯

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০
X