ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

স্মার্ট গৌরীপুর গড়ার প্রত্যয় সোমনাথের

প্রেস ক্লাব মিলনায়তনে বক্তব্য দিচ্ছেন সোমনাথ সাহা। ছবি : কালবেলা
প্রেস ক্লাব মিলনায়তনে বক্তব্য দিচ্ছেন সোমনাথ সাহা। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা নির্বাচনে অংশ নিয়েছেন। প্রচারের শুরু থেকেই সাধারণ ভোটারদের কাছে গিয়ে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তৃণমূলের কাছে ট্রাক প্রতীকের ভোট প্রার্থনা করছেন। নির্বাচনে জয়ী হলে কী করবেন সেসব জানিয়ে ইশতিহার ঘোষণা করেছেন সোমনাথ।

মঙ্গলবার (২ জানুয়ারি) প্রেস ক্লাব মিলনায়তনে ঘোষিত নির্বাচনী ইশতেহারে যোগাযোগের উন্নতি, স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন, শিক্ষা-সংস্কৃতির বিকাশ, যুবদের কর্মসংস্থান, কৃষি ও কৃষকের উন্নয়ন, ক্রীড়াঙ্গনের আধুনিকায়নসহ সন্ত্রাস ও মাদকমুক্ত গৌরীপুর গড়ার অঙ্গীকারে ৫১ দফা তুলে ধরেন।

সব প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট গৌরীপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৫ বছরে সারা দেশে প্রত্যাশিত উন্নয়ন হলেও নানা প্রতিবন্ধকতার কারণে অনেকটা পিছিয়ে রয়েছে গৌরীপুর। নির্বাচিত হলে পরিকল্পিতভাবে সবার সহযোগিতায় সার্বিক উন্নয়ন বাস্তবায়নের মধ্য দিয়ে গৌরীপুরকে একটি আধুনিক বাসযোগ্য স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলব।’

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভার সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম হবি, জেলা পরিষদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মুহম্মদ গোলাম সামদানী খান সুমন, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর সাদেকুর রহমান সাদেক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১০

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১১

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১২

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৩

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৪

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৫

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৬

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৭

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৮

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৯

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

২০
X