টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে ব্যাংকের শাখা থেকে গ্রাহক‌দের টাকা গায়েব

সোনালী ব্যাংক ভুঞ‌াপুর শাখা। ছবি : কালবেলা
সোনালী ব্যাংক ভুঞ‌াপুর শাখা। ছবি : কালবেলা

টাঙ্গাইলে সোনালী ব‌্যাং‌কের বি‌ভিন্ন শাখায় গ্রাহকদের সঞ্চয়ী হিসাব নম্বর থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। টাকা কেটে নেওয়ার পর ক্ষুদেবার্তাও (এমএমএস) পাঠানো হয়েছে গ্রাহকদের মোবাইলে।

মঙ্গলবার (২ জানুয়া‌রি) গ্রাহকরা টাকা কেটে নেওয়ার এমন এসএমএস পেয়ে সোনালী ব্যাকগুলোতে ভিড় করছেন গ্রাহকরা।

খোঁজ নিয়ে জানা যায়, জেলার ভুঞ‌াপুর শাখার সোনালী ব‌্যাং‌কে হিসাব নম্বর থেকে টাকা কেটে নেওয়ার বিষয়ে গ্রাহকরা ব‌্যাং‌কে ভিড় করছেন। তাদের নিজেদের অ্যাকাউন্ট থেকে কীভা‌বে টাকা কেটে নেওয়া হয়েছে সেই বিষয়‌টি জান‌তে এবং ফেরতের জন‌্য আসছেন তারা।

জানা গেছে, ভুঞাপুর শাখা সোনালী ব‌্যাং‌কে চাক‌রিজীবিরা ব‌্যক্তিগত ঋণ নিয়েছেন। সেই অনুযায়ী অ্যাকাউন্টে প্রতিমাসের বেতনের টাকা থেকে ঋণের টাকা কেটে নেওয়া হয়। কিন্তু প্রতিমাসে ঋণের টাকা কেটে নেওয়ার পরও অ্যাকাউন্টে থাকা সব টাকা একসা‌থে কেটে নেওয়া হয়েছে। ত‌বে একসা‌থে অ্যাকাউন্টের সব টাকা কী কারণে কেটে নেওয়া হয়েছে সেটার বিষ‌য়ে স্পষ্ট কোনো তথ‌্য দেওয়া হয়‌নি। তবে সঞ্চয়ী হিসাব অ্যাকাউন্টে থাকা গ্রাহক‌দের সব টাকা কেটে নি‌য়ে মোবাইলে এসএমএস পাঠানো হয়েছে। এছাড়া কা‌লিহাতী‌তে বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের অ্যাকাউন্ট থে‌কে একইভা‌বে টাকা কেটে নেওয়া হয়েছে বলে জানা যায়।

ভূঞ‌াপুর শাখা সোনালী ব‌্যাং‌কের গ্রাহক হাসান বিন র‌শিদ বলেন, সকা‌লে মোবাইলে এসএমএস এসেছে। সেখানে দে‌খি আমার অ্যাকাউন্টে জমাকৃত ১ লাখ ৮১ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। পরে ব‌্যাং‌কে এসে যোগাযোগ করছি কিন্তু কোনো সমাধান পাইনি।

গ্রাহক শামীমা আক্তার বলেন, অ্যাকাউন্টে সব টাকা কেটে নেওয়া হয়েছে। ব‌্যাং‌কে ঋণ ছিল, সেটা প্রতি মা‌সে কেটে নেওয়া হয়। কিন্তু একসা‌থে অ্যাকাউন্টের সব টাকা কেটে কীভাবে নিল। ব‌্যাংক কর্তৃপক্ষ কোনো সমাধান করেনি।

ভূঞ‌াপুর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের মেডিকেল অ‌ফিসার ওমর ফারুক বলেন, স্ত্রীর অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৫১ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। কিন্তু কেন টাকা কেটে নিয়েছে সেটা জা‌নি না। তিনি আরও বলেন, অ‌নেক গ্রাহকদের অ্যাকাউন্ট থে‌কে একইভা‌বে টাকা কেটে নেওয়া হয়েছে।

গ্রাহকদের টাকা গায়েব হওয়ার বিষয়ে ভুঞাপুর শাখা সোনালী ব‌্যাং‌কের সি‌নিয়র প্রিন্সিপাল অ‌ফিসার (ম‌্যা‌নেজার) খন্দকার রাইসুল আমিন কোনো মন্তব‌্য করেননি।

সোনালী ব‌্যাংক প্রিন্সিপাল অ‌ফিস ঘাটাইলের ডিজিএম আব্দুল্লাহ ফয়সাল বলেন, সিস্টেমের মাধ‌্যমে অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে নেওয়া হয়েছে। সিস্টেমের সমস‌্যার কা‌রণে এটা হয়েছে বলে হেড অ‌ফিস থে‌কে জানানো হয়েছে। এ ঘটনায় আমরা বিব্রত অবস্থায় আছি। তবে গ্রাহকদের টাকা আবার ফেরত দেওয়া হ‌বে।

উল্লেখ‌্য, এর আগে ভূঞাপুর উপজেলার গো‌বিন্দাসী শাখা সোনালী ব‌্যাংকের গ্রাহকদের সঞ্চয়ী অ্যাকাউন্ট থেকে ম‌্যানেজার কর্তৃক প্রায় ৫‌ কো‌টি আত্মসাৎ করার ঘটনা ঘটেছিল।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম দৈনিক কালবেলাকে জানান, টাকা কাটার কোনো সুযোগ নেই। তবে ব্যাংকের নিয়ম অনুযায়ী, বার্ষিক একবার সীমিত আকারে কিছু টাকা কাটে। তিনি আরও বলেন, এ ব্যাপারে কেউ যদি কোনো অভিযোগ দেয় সেটা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৬১৬ কোটি, বাকিরা কে কত?

১০০ জনকে নিয়োগ দেবে আকিজ গ্রুপ, এইচএসসি পাসেই আবেদন

বরিশালে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

এসএসসির ফল ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ হবে কি না, জানাল শিক্ষা বোর্ড

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত

এবার ইরানের বুশেহরে মার্কিন হামলা

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৮২

দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার

সেই অসহায় বৃদ্ধা পেলেন জমিসহ নতুন বাড়ি, অনন্য মানবিক দৃষ্টান্ত

১০

ইরানে হামলা তীব্র করতে ইসরায়েলে পাঠানো হচ্ছে কয়েক ডজন রিফুয়েলিং বিমান

১১

ভিয়েতনামে আকস্মিক বন্যায় নিহত ৪

১২

বিশ্বকাপে তৃতীয় হবে কারা, জানাল অপ্টার সুপার কম্পিউটার

১৩

মাদক বিক্রি নিয়ে বিরোধেই জোড়া খুন

১৪

এমপি ফখর উদ্দিন বাচ্চুকে শো-কজ

১৫

বিডা, বেজা ও পিপিপিএকে একীভূত করে গঠিত হচ্ছে ‘ইনভেস্ট বাংলাদেশ’  

১৬

মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামে বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ

১৭

অনশনে অসুস্থ সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করল দিল্লি পুলিশ

১৮

জাতিসংঘে গণপূর্ত প্রতিমন্ত্রী / অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১৯

চট্টগ্রামে এসিড পানে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

২০
X