কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১২:১২ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে নৌকার অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তের আগুন

শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে গাজীপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রুমানা আলীর অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে গাজীপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রুমানা আলীর অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

গাজীপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রুমানা আলীর অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাতের কোনো একসময় উপজেলা মুলাইদ গ্রামের শফিক মোড়ের নৌকার অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া হয়।

তেলিহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন রানা জানান, তফসিল ঘোষণার পরপরই মুলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচনী কার্যক্রম ওই অস্থায়ী নির্বাচনী ক্যাম্প থেকে পরিচালনা করা হতো। ভোটের দিন এ অফিস থেকেই ভোটারদের ভোটার নম্বরসহ অন্যান্য কার্যক্রমের জন্য রাখা হয়েছিল। শুক্রবার রাত পর্যন্ত সাধারণ ভোটার, কর্মী ও সমর্থকরা ক্যাম্পে ছিল। রাত একটার দিকে তারা যার যার মতো বাড়ি চলে যায়। ভোরের দিকে কে বা কারা নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়। আগুনে পর্দা, ত্রিপল ও ব্যানার পুড়ে গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুনে ওই ক্যাম্পের কিছু কাপড় পুড়ে গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১০

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১১

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১২

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৩

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৪

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৫

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৬

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৭

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৮

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৯

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

২০
X