কয়রা প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কয়রায় ব্যবসায়ী বনমালী হত্যার প্রতিবাদে মানববন্ধন

৬ নম্বর কয়রা গোবিন্দ জিউ ঠাকুর মন্দিরের মাঠে মানববন্ধন করছেন স্থানীয়রা। ছবি : কালবেলা
৬ নম্বর কয়রা গোবিন্দ জিউ ঠাকুর মন্দিরের মাঠে মানববন্ধন করছেন স্থানীয়রা। ছবি : কালবেলা

খুলনায় ৬ নম্বর কয়রা সার্বজনীন দুর্গামন্দিরের সভাপতি বনমালী মণ্ডলকে পরিকল্পিত হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে ৬ নম্বর কয়রা গোবিন্দ জিউ ঠাকুর মন্দিরের মাঠে এ কর্মসূচির আয়োজন করে মন্দির কমিটি ও এলাকাবাসী।

নিহত বনমালী মণ্ডল খুলনার কয়রা উপজেলার ৬ নম্বর কয়রা সার্বজনীন দুর্গামন্দিরের সভাপতি ও খুলনার কদমতলা বাজারের মেসার্স পদ্মা ফল ভান্ডারের স্বত্বাধিকারী।

এর আগে গত ২৫ জুন দুপুরে তাকে গুম করে পরিকল্পিতভাবে হত্যার পর ২৬ জুন সকাল ৭টার দিকে রেলস্টেশনে পাশে ফেলে রাখে দুর্বৃত্তরা।

পরিবাবের দাবি, ফলের ব্যবসাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষ ব্যবসায়ীরা বনমালী মণ্ডলকে হত্যা করেছে। এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় ৬ জনকে আসামি করে হত্যা মামলা দাযের করে তার পরিবার।

মানববন্ধন কর্মসূচি শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, শিক্ষক সুজিত কুমার রায়, রণজিত কুমার বাইন, অসিত কুমার মণ্ডল, উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি শিক্ষক অরবিন্দ কুমার মণ্ডল, সমাজসেবক গোষ্টবিহারী রায়, পরিমল মণ্ডল, বনমালীর স্ত্রী শ্রীমন্তী মণ্ডল, কেশব মণ্ডল, কনিকা মণ্ডল প্রমুখ।

এ সময় তারা বলেন, বনমালীর প্রতিপক্ষ খুলনার ঘোষ টেড্রাসের মালিক অমিত ঘোষের সঙ্গে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে তারা বিভিন্ন সময়ে তাকে খুলনা ছাড়ার হুমকি দিয়ে আসছিল।

প্রশাসনের কাছে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

১০

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

১১

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

১২

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১৩

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

১৪

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

১৫

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

১৬

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১৭

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

১৯

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

২০
X