বরিশাল  ব্যুরো
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে নৌকার ৭ কর্মীকে কুপিয়ে জখম

হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা
হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা

পটুয়াখালী-৪ আসনের বিজয়ী প্রার্থীর সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময় করতে যাওয়ার পথে নৌকার ৭ কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে পরাজিত ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

সোমবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে কলাপাড়া উপজেলার টিয়াখালী হাটখোলা বাজার সংলগ্ন মুজিব কিল্লা সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বশির চৌকিদার (৫৫) নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিয়াখালী ইউনিয়নের হাটখোলা বাজার থেকে বিজয়ী প্রার্থী এমপি মো. মহিব্বুর রহমান মহিবের সঙ্গে দেখা করতে উপজেলা আওয়ামী লীগ অফিসের উদ্দেশে যাত্রা করে নৌকার সমর্থকরা। এ সময় ওই বাজার সংলগ্ন মুজিব কিল্লা এলাকায় পৌঁছালে টিয়াখালী ইউপি চেয়ারম্যান সুজন মোল্লার নেতৃত্বে ঈগল প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান তালুকদারের সমর্থকরা তাদের ওপর ধারাল অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার চিন্ময় চন্দ্র হালদার জানান, মোট সাতজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে বশির চৌকিদার (৫৫) গুরুতর জখম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ছাড়াও মিজানুর রহমান হাওলাদার (৪৮) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন। তারা হলেন- মো. মিজানুর রহমান (৫০) শিপন (৪০), ইদ্রিস প্যাদা (৬৪), মো. সোহেল (৪২) ও আকিব (২৪)। এদের সকলেরই শরীরের বিভিন্ন স্থানে কম-বেশি দায়ের কোপ ও লাঠির আঘাত রয়েছে।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, এ ঘটনায় এখনো অভিযোগ পাইনি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গোলের বিপরীতে লাল কার্ডের ড্রামা / ইকুয়েডরের বিদায়ে শেষ ষোলোয় মেক্সিকো

মাছের ঘেরে যুবকের মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

অবশেষে আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

নকআউটের আগে সতর্ক স্কালোনি / ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

ভারতে চলন্ত স্লিপার বাসে আগুন, নিহত ৭

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

১০

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

১১

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

১২

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

১৩

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

১৪

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

১৫

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

১৬

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

১৭

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

১৮

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

২০
X