টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুর সিটির প্যানেল মেয়রের বাড়িতে ককটেল নিক্ষেপ

গাজীপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
গাজীপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. মাসুদুল হাসান বিল্লালের বাড়িতে ককটেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে গাজীপুর মহানগরীর ৩৯নং ওয়ার্ডের সুকন্দিরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় স্থানীয়রা জয়বেপুর-বনমালা সড়ক অবরোধ সৃষ্টি করে।

প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুদুল হাসান বিল্লাল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি নির্বাচিত হওয়ার পর সোমবার বিকেলে এমপির এপিএস কাউসারের নেতৃত্বে চার-পাঁচশত লোকের একটি আনন্দ মিছিল বের করে। ওই মিছিল থেকে কাউসারের নেতৃত্বে বেশ কিছু অজ্ঞাত পরিচয়ের যুবক তার বাড়িতে বোমা নিক্ষেপ করে। এতে তার বাড়ির বারিন্দায় রাখা জিনিসপত্রে আগুন ধরে যায়। হামলাকারীরা তার ছেলে মাহবুব হাসান রিভেলকে মারধর করে আহত এবং তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় তার ছোট ভাই কামাল ও তার স্ত্রী পলি আক্তারের ওপর হামলা চালায়। বোমার বিকট শব্দে অজ্ঞাত পরিচয়ের এক যুবক আহত হয়। পরে আশাপাশের শতশত লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়।

মাসুদুল হাসান বিল্লাল জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন নির্বাচন করেছেন। তাই তার প্রতি ক্ষিপ্ত হয়ে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা তার বাড়িতে বোমা নিক্ষেপ ও মামলা করে বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ দেবেন বলেও জানান।

পূবাইল থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১১

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১২

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৩

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৪

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৫

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৬

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৭

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

২০
X