বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
বরিশাল  ব্যুরো
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

মেঘনায় লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

মেঘনায় লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। ছবি : কালবেলা
মেঘনায় লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। ছবি : কালবেলা

চাঁদপুরের মেঘনা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দীন নাহিয়ান। নিহত রীনা বেগম (৩২) পিরোজপুর জেলার পারেরহাট সংকরপাশা গ্রামের অলি উল্লাহর স্ত্রী।

মাশহাদ উদ্দীন নাহিয়ান বলেন, সোমবার সকালে মেঘনা নদীর হাইমচরের গাজীপুর ইউনিয়নের এয়ারটেলচর এলাকা থেকে রীনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

এর আগে, গত ৫ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরবাদ এলাকায় মেঘনা নদীতে মার্কেন্টাইল-৩ নামের কার্গোর ধাক্কায় তলা ফেটে চরে আটকা পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চ। ওই সময় এই নারী নিখোঁজ হন। ওই লঞ্চের পাঁচ শতাধিক যাত্রী মতলব উত্তরের আমিরাবাদ চরে আটক পড়ে। পরে এমভি সুন্দরবন-১৪ ও এমভি সুন্দরবন-১৫ লঞ্চ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে বরিশাল ঘাটে নিয়ে পৌঁছায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

১০

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১১

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১২

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১৩

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৪

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৫

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৬

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৭

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৮

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
X