তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৯:৪৪ এএম
অনলাইন সংস্করণ

হিমেল বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত তেঁতুলিয়ার জনজীবন

পঞ্চগড়ের তেঁতুলিয়ার কুয়াশাচ্ছন্ন সকাল। ছবি : কালবেলা
পঞ্চগড়ের তেঁতুলিয়ার কুয়াশাচ্ছন্ন সকাল। ছবি : কালবেলা

হিমালয়ের কাছাকাছি অবস্থিত উত্তরের প্রবেশদ্বার পঞ্চগড়ে উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাসে ঠান্ডা অব্যাহত রয়েছে। গতকাল এ জেলায় থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও আজ তা কমে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ঘরে নেমে গেছে। এ জেলায় কয়েকদিন ধরে তাপমাত্রা ৮ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। সে কারণেই বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় হয়েছে।

এদিকে পঞ্চগড়ের আশপাশের জেলায় কয়েক দিন থেকে হিমালয়ের হিমেল বাতাসে ঠান্ডা অব্যাহত রয়েছে। তীব্র ঠান্ডার কারণে গ্রামগঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছে। প্রায় ঘরে ঘরে লেপ-কাঁথা বের করেছে।

তবে গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ার কষ্টে দিন কাটাচ্ছেন নিম্নআয়ের মানুষ। এ ছাড়াও দিনের বেলা রোদের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা।

সারাদিন ঠান্ডা আবহাওয়া আর শেষ বিকেলে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পায়। এলাকায় শীতের তীব্রতা বেড়ে গেলেও এখনও সরকারিভাবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে প্রয়োজনের তুলনায় অনেক কম।

এ ছাড়া শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন, তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

পঞ্চগড়ের তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলাটি হিমালয়ের কাছে হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারনে বেশ ঠান্ডা অনুভুত হচ্ছে। মঙ্গলবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

১০

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

১১

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

১২

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

১৩

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

১৪

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

১৫

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১৬

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১৭

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১৮

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৯

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

২০
X