রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বন্ধের সাড়ে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া দুটি ফেরি। ছবি : কালবেলা
দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া দুটি ফেরি। ছবি : কালবেলা

টানা সাড়ে ৭ ঘণ্টা বন্ধের পর দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশার চাপ কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে বুধবার (১০ জানুয়ারি) রাতে ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

দৌলতদিয়া ফেরিঘাট শাখা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ কালবেলাকে জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওযায় দুর্ঘটনা এড়াতে এ ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ হয়। আর ফেরি চলাচল বন্ধের কারণে উভয় পাড়ে যানবাহনের সারির সৃষ্টি হয়েছে। এতে উভয় ঘাটে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা। আর হঠাৎ ফেরি চলাচল বন্ধের কারণে মাঝ নদীতে কয়েকটা ফেরি আটকা পড়ে এবং উভয় পাড়ে ফেরিগুলো নোঙর করে থাকে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুণরায় দৌলতদিয়া-পাটুরিয়া এই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন কালবেলাকে জানান, ঘন কুয়াশার কারণে রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে সকাল ১০টার সময় থেকে ফেরি চলাচল আবার শুরু হয়। এ নৌরুটে বর্তমানে ১৮টি ফেরি চলাচল করছে।

অন্যদিকে বিআইডব্লিউটিএ লঞ্চ ঘাট কর্তৃপক্ষ কালবেলাকে জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে বর্তমানে ১৬টি লঞ্চ চলাচল করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১০

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১১

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১২

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৩

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৪

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৫

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৬

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৭

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৮

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১৯

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

২০
X