ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ওমরায় পাঠানোর নামে ৪৬ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

বগুড়া জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
বগুড়া জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

ওমরায় পাঠানোর নামে বগুড়ার ধুনট উপজেলায় ১৮ জনের কাছ থেকে ৪৬ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আবু তালহা (৪২) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে এজেন্সির নামে টাকা আদায়ের নকল রসিদ বই ও ওমরা হজ পালনে আগ্রহী ব্যক্তিদের ৫টি পাসপোর্ট জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আবু তালহাকে গ্রেপ্তার করা হয়। তালহা ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের সাতটিকরি গ্রামের সামছুল হকের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু তালহা বগুড়ার শিবগঞ্জ এলাকায় একটি মাদরাসার শিক্ষক ছিলেন। অধিক লাভের আশায় তিনি প্রায় ৫ বছর আগে স্বেচ্ছায় চাকরি ছেড়ে নিজ এলাকায় আসেন। এরপর বিভিন্ন এলাকার সহজ সরল লোকজনকে হজে পাঠানোর নামে প্রতারণার ফাঁদ পেতে বসেন। তিনি ঢাকার আবাবিল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ এজেন্সির নামে নকল রসিদ তৈরি ও বিভিন্ন ব্যাংকে হিসাব নম্বর খোলেন। স্থানীয় দালালচক্রের মাধ্যমে হজ পালনে আগ্রহীদের প্রতারণার ফাঁদে ফেলেন।

তিনি ওই এজেন্সির মাধ্যমে সৌদি আরবে ওমরায় পাঠানোর নামে ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন এলাকার শতাধিক নারী-পুরুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদের একজনকেও তিনি সৌদি আরবে ওমরা পালনের জন্য পাঠাতে পারেননি। ওমরা হজ পালনে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায়ের সময় ওই এজেন্সির নামে তৈরি করা নকল রসিদ ও ব্যাংক হিসাব নম্বর ব্যবহার করেছেন।

প্রতারণার শিকার ব্যক্তিদের পক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেইলি ইউনিয়নের মধুপুর গ্রামের হাসেন আলী প্রামাণিকের ছেলে বেল্লাল হোসেন বাদী হয়ে আবু তালহার বিরুদ্ধে গতকাল মঙ্গলবার ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে প্রতারণার শিকার ১৮ ব্যক্তির কাছে থেকে ৪৬ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার উল্লেখ রয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রতারাণার মামলার আসামি আবু তালহা নকল রসিদ ও হিসাব নম্বরের মাধ্যমে হজে পাঠানোর নামে শতাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

সড়কের পাশে ময়লার স্তূপে যুবকের মরদেহ

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

১০

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

১১

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

১২

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

১৩

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

১৪

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

১৫

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

১৬

কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জানাজা কাল

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

১৮

সংসদের সময় নিয়ে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

১৯

বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পা‌নি

২০
X