নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৫:০৪ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নষ্ট হওয়া ট্রাকেই চাপা পড়ে নিহত ২

ঘাতক ট্রাক। ছবি : কালবেলা
ঘাতক ট্রাক। ছবি : কালবেলা

নষ্ট হওয়া ট্রাক মেরামত করতে গিয়ে সেই ট্রাকের নিচে চাপা পড়ে চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।

তথ্যটি নিশ্চিত করেছেন ভুলতা হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আশরাফ।

নিহত গাড়ির চালকের নাম ইউনুস (২৩) ও তার সহকারী ইয়াকুব (২১)। তাৎক্ষণিকভাবে তাদের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

ভুলতা হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আশরাফ জানান, ভোরে একটি মালবোঝাই ট্রাক পুরিন্দার কাছে এসে নষ্ট হয়ে যায়। এ সময় রাস্তার পাশে ট্রাকটির নিচে জগ দিয়ে আটকিয়ে চালক ও হেলপার ট্রাকটি ঠিক করছিল। হঠাৎ জগটি ভেঙে ট্রাক তাদের ওপরে পড়ে যায়। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো বর্তমানে ভুলতা পুলিশ ফাঁড়িতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১০

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১১

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১২

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৪

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৫

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৬

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৭

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৮

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৯

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

২০
X