উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০২:৩৭ এএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতাকে হত্যা

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির। ছবি : সংগৃহীত
কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির। ছবি : সংগৃহীত

কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে করিম উল্লাহ নামের এক রোহিঙ্গা নেতাকে (সাব-মাঝি) জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বালুখালী ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি শামীম জানান, নিহত করিম উল্লাহ (৩০) ওই ক্যাম্পের এম/২৭ ব্লকের গণী মিয়ার ছেলে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।

রোহিঙ্গাদের বরাত দিয়ে ওসি মো. শামীম হোসেন আরও জানান, অভ্যন্তরীণ কোন্দলের জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় কারা জড়িত বা কেউ সরাসরি জড়িত কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন চৌধুরী জানান, চলতি মাসে ক্যাম্পে ৩টি খুনের ঘটনা ঘটেছে। এ ছাড়া ৩টি অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটছে। চিরুনি অভিযান শুরু করা না গেলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।

এ ঘটনার পরপরই ক্যাম্পে জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

সিলেটে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

১০

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১২

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১৩

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১৪

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৫

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

১৬

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

১৭

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১৮

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

১৯

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

২০
X