ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৩:৫৫ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দুই তরুণীকে পালাক্রমে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া শাকিল সরদার। ছবি : কালবেলা
গ্রেপ্তার হওয়া শাকিল সরদার। ছবি : কালবেলা

বাগেরহাটের ফকিরহাটে দুই তরুণীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এক তরুণী কৌশলে পালিয়ে ৯৯৯- নম্বরে কল দিলে পুলিশ তাদের উদ্ধার করে। পরে ধর্ষণে অভিযুক্ত মো. শাকিল সরদার (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

শাকিল সরদার ফকিরহাট উপজেলার জাড়িয়া-চৌমাথা এলাকার মোস্তাব সরদারের ছেলে। তিনি ফকিরহাট সদর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি।

রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ফকিরহাটের জাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে নির্যাতিতা এক তরুণী (২১) বাদী হয়ে ফকিরহাট থানায় দুজনকে আসামি করে মামলা দায়ের করেন। অপর আসামি মেহেদী হাসান (২০) পলাতক রয়েছেন। শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে ধর্ষণের ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা যায়, শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে দুই বান্ধবী চাচাতো ভাই ও এক বন্ধুর সঙ্গে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে ঘুরতে যান।

পরে সেখান থেকে রাত ১১টার দিকে খানজাহান আলি মাজারে যান। বেড়ানো শেষে আনুমানিক রাত ১২টা ১০ মিনিটে তারা খুলনার দিকে রওনা দেন। পরে ফকিরহাটের জাড়িয়া চৌমাথা এলাকায় গতিরোধক অতিক্রম করার সময় শাকিল সরদার এক তরুণীর ওড়না টেনে ধরেন। এতে ওই তরুণী ও তার বন্ধু মোটরসাইকেল থেকে রাস্তার ওপর পড়ে যান। বিষয়টি দেখতে পেয়ে অন্য মোটরসাইকেলের চালক ও তরুণী মোটরসাইকেল থেকে নেমে যান। মোটরসাইকেলের তরুণ-তরুণীরা কোনো কিছু জানতে চাওয়ার আগেই শাকিল ও মেহেদী তাদের মারধর করতে থাকেন।

একপর্যায়ে শাকিল ও মেহেদী ওই তরুণীদের পার্শ্ববর্তী স্বপন দেবনাথের চায়ের দোকানের ভেতরে নিয়ে যান। একজনকে চায়ের দোকানের ব্রেঞ্চের ওপর এবং অন্যজনকে পার্শ্ববর্তী প্রশান্ত ব্যানার্জির সেড দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করেন। পরে ধর্ষণকারীরা দুই তরুণী ও তরুণদের পার্শ্ববর্তী জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে নিয়ে যান। সেখানে আবারও ধর্ষণ করা হয়। একপর্যায়ে তরুণীদের সঙ্গে থাকা এক তরুণ পালিয়ে যেতে সক্ষম হন। শাকিল ও মেহেদী তরুণ-তরুণীদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেন। ঘটনার কথা কাউকে না বলার জন্য হুমকি-ধমকি দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেয়। এর মধ্যে আগে পালিয়ে যাওয়া তরুণ ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানায়। পরে রোববার (১৪ জানুয়ারি) বাড়ি থেকে তরুণীদের উদ্ধার করে।

এ ঘটনায় এক বিবৃতি দিয়েছে ফকিরহাট উপজেলা ছাত্রলীগ। আহ্বায়ক কমিটি এক জরুরি সভা করেছে বলে জানানো হয়। এতে ছাত্রলীগের সাংগঠনিক নীতি বিরোধী অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ায় ফকিরহাট সদর ইউনিয়নের সভাপতি পদ থেকে শাকিল সরদারকে শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করা হয়।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ধর্ষণের শিকার দুই তরুণীকে উদ্ধার করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় দুজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে শাকিল সরদার নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে শাকিল সরদারকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১০

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১১

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

১২

‘এক মণ পেঁয়াজ বেচে এক কেজি মাংসও মেলে না’, বড় লোকসানে চাষিরা

১৩

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

১৪

সেদিন কেন মেজাজ হারিয়েছিলেন মেসি?

১৫

দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী

১৬

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার

১৭

পারমাণবিক প্রতিরোধই বৈশ্বিক যুদ্ধ ঠেকিয়ে রেখেছে: রাশিয়া

১৮

বগুড়ায় বিস্ফোরক মামলায় কারাগারে ‘গরিবের ডাক্তার’ মিশু

১৯

আজকের শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: সিসিক প্রশাসক

২০
X