গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল

মেলার প্রধান আকর্ষণ বিশাল আকৃতির মাছ। ছবি : কালবেলা
মেলার প্রধান আকর্ষণ বিশাল আকৃতির মাছ। ছবি : কালবেলা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইলে প্রতিবছর মাঘের প্রথম দিন বসে মাছের মেলা। ঐতিহ্যবাহী এ মেলা এলাকায় জামাই মেলা নামে বিখ্যাত। এদিন মেলা থেকে মাছ কিনে জামাইরা শ্বশুরবাড়িতে যান। মেলায় জামাই-শ্বশুরদের মাঝে চলে বড় মাছ কেনার প্রতিযোগিতা। এবার মেলাকে ঘিরে এলাকায় উৎসবে মেতে উঠেছে সাধারণ মানুষ। মাছ ছাড়াও বসেছে হরেক রকমের পণ্যের পসরা। আয়োজকরা বলছেন, এক দিনব্যাপী এ মেলায় অন্তত দুই কোটি টাকার মাছ কেনা-বেচা হয়। আর দেশি-বিদেশি মাছ কিনতে বিভিন্ন জেলার মানুষ ভিড় করেন এখানে।

সরেজমিনে মেলায় ঘুরে দেখা যায়, নেই মাইকিং, কোনো ধরনের প্রচার। তারপরও লোকমুখে শুনে প্রতিবছরের মতো এবারও জামাই মেলায় আসছেন শত শত মানুষ। প্রায় আড়াইশ বছর ধরে উপজেলার জামালপুর, জাঙ্গালীয়া ও বক্তারপুর ইউনিয়নের বিনিরাইলে বসে ঐতিহ্যবাহী এ জামাই মেলা। নামে জামাই মেলা হলেও মূলত এখানে বিক্রি হয় ছোট-বড় দেশি-বিদেশি, সামুদ্রিক নানা পদের মাছ। মেলা উপলক্ষে সকাল থেকেই সহস্রাধিক দোকানে মাছের পসরা সাজিয়ে বসেছেন মাছ বিক্রেতারা। মেলায় চট্টগ্রাম, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে মাছ নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। সামুদ্রিক চিতল, বাঘাইড়, আইড়, বোয়াল, কালিবাউশ, পাবদা, গুলসা, গলদা চিংড়ি, বাইম, কাইকলা, রূপচাঁদা, শাপলা মাছের পাশাপাশি স্থান পেয়েছে নানা রকমের দেশি মাছ। বড় আকারের মাছকে ঘিরেই জটলা বেশি ক্রেতাদের। জামাই-শ্বশুরদের মধ্যেও হয় এই মাছ কেনার নীরব প্রতিযোগিতা ।

বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন এলাকা থেকে তারা মেলায় মাছ বিক্রি করতে এসেছেন। এখানে উৎসবের আমেজে প্রতিযোগিতার মাধ্যমে ক্রেতারা মাছ কেনেন। বেচা বিক্রিও ভালো।

এ মেলায় প্রকারভেদে ৫০০-১৬০০ টাকা কেজি দরে বেশির ভাগ মাছ বিক্রি করতে দেখা গেছে। তবে দিনব্যাপী এ মেলার প্রধান আকর্ষণ ছিল লক্ষাধিক টাকা মূল্যের ৭০ কেজি ওজনের বাঘাইড় মাছ। এই বাঘাইড় মাছকে ঘিরে ক্রেতাদের জটলা লেগে থাকে। বিক্রেতা দাম হেঁকেছেন ১ লাখ ১০ হাজার টাকা। ক্রেতাদের মধ্যে স্থানীয় এক জামাই মাছটির দাম সর্বোচ্চ ৮৫ হাজার টাকা বলেন। কিন্তু বিক্রেতা আরও বেশি দাম পাবার আশায় মাছটি ছাড়েননি। পরে চলে দর কষাকষি। এ সময় ক্রেতার চেয়ে অনেক বেশি উৎসুক জনতা ভিড় জমান মাছটি দেখার জন্য।

কথা হয় কাপাসিয়া থেকে মেলায় আসা আশরাফ নামে এক দর্শনার্থীর সঙ্গে। তিনি বলেন, ‘বহু বছরের পুরোনো এই মেলা দেখার ইচ্ছা ছিল। শ্বশুরবাড়ি থেকে আমাকে নিমন্ত্রণ করেছে, আমিও এসেছি। মেলায় ঘুরছি, কিছু মাছ শ্বশুরবাড়ির জন্য কিনে নিয়ে যাব।’

বিনিরাইল মেলা প্রাঙ্গণের আশপাশের স্থানীয় কয়েকজন প্রবীণ জানান, উপজেলার জাঙ্গালিয়া, বক্তারপুর, জামালপুর ও মোক্তারপুর ইউনিয়নের মোহনায় বিনিরাইল গ্রামে বসে এই মাছের মেলা। প্রায় ২৫০ বছর ধরে কৃষকের ধান কাটার পর ওই জমিতে স্থানীয়রা এ মেলার আয়োজন করে। মেলার প্রধান আকর্ষণ বিশাল আকৃতির মাছ। প্রতি বছর পৌষ মাসের শেষে মাঘ মাসের প্রথম দিনে এ মেলা বসে। নদী ও সাগরের বড় বড় মাছ, মিষ্টি, ফার্নিচার, তৈজসপত্রসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি হয় এ মেলায়। প্রশাসনের কঠোরতায় জুয়া বা অশ্লীল আয়োজনের সুযোগ নেই। তবে মেলায় ইচ্ছামতো টোল আদায় ও কিছু অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১০

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১১

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১২

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৩

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৪

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৫

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৬

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৭

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৮

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

২০
X