মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

চিকিৎসক দম্পতির ঘরে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়া জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির ঘরে তামান্না আক্তার (১৪) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে শহরের মৌলভীপাড়ার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহত তামান্না কুমিল্লা মুরাদনগরের হিরাকান্দা গ্রামের সুমন মিয়ার মেয়ে। তারা স্বপরিবারে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

নিহতের বাবা সুমন মিয়া বলেন, প্রায় চারবছর আগে তার মেয়ে তামান্নাকে চিকিৎসক দম্পতি ডা. আনিসুল হক ও তার স্ত্রী চিকিৎসক ইসরাত জাহানের বাসায় গৃহকর্মীর কাজের জন্য দেয়। তবে সম্প্রতি তামান্না তার মাকে জানায় তাকে প্রায় সময় মারধর করত এবং এখান থেকে নিয়ে যাওয়ার জন্য প্রায় সময়ই বলত। সন্ধ্যায় খবর আসে তার মেয়ের মৃত্যু হয়েছে। তিনি বিষয়টিকে হত্যাকাণ্ড দাবি করে তার মেয়ের হত্যাকারীদের সুষ্ঠু বিচারের দাবি জানান।

নিহতের মা মুন্নি আক্তার বলেন, প্রায় সময়ই তামান্নার গায়ে আঘাতের চিহ্ন দেখতাম। সে এখান থেকে নিয়ে যাওয়ার কথা বলত। আমি তাকে বলেছিলাম তোমার বাবা এই মাসে অটো কিনবে। এরপর এখান থেকে তোমাকে নিয়ে যাব। আমার মেয়ের সাথে এতটুকুই আমার কথা হয়েছিল। এখন খবর পাই আমার মেয়ে মারা গেছে। আমি এর বিচার চাই।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মির্জা মোহাম্মদ সাইফ জানান, তামান্নাকে হাসপাতালের আনার পর ইসিজি করে দেখা যায় তার মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক তদন্ত সুমন চন্দ্র বণিক জানান, গৃহকর্মীর মৃত্যুর পেয়ে পুলিশ হাসপাতালসহ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটির তদন্ত চলছে। মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক রহস্য জানা যাবে।

এ দিকে ঘটনার পর পর বাসায় তালা ঝুলিয়ে পালিয়ে যায় ওই নারী চিকিৎসক। ঘটনাটি শহরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

এ বিষয়ে জানতে ডা. আনিসুল হককে একাধিকবার ফোন দেওয়া হলেও মোবাইল ফোনটি তিনি ধরেননি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১০

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১১

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১২

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৩

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৪

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৫

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৬

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৭

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৯

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

২০
X