শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

আসেনি প্রত্যয়, হামজা দিয়েই চলছে ফেরি ভাসানোর চেষ্টা

উদ্ধারকারী জাহাজ হামজা দিয়ে ডুবে যাওয়া ফেরি ভাসানোর চেষ্টা চলছে। ছবি : কালবেলা
উদ্ধারকারী জাহাজ হামজা দিয়ে ডুবে যাওয়া ফেরি ভাসানোর চেষ্টা চলছে। ছবি : কালবেলা

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৯টি যানবাহন নিয়ে ইউটিলিটি ফেরি রজনীগন্ধা ডুবে যাওয়ার প্রায় তিন দিন পার হলেও এখনো ঘটনাস্থলে এসে পৌঁছতে পারেনি উদ্ধাকারী জাহাজ প্রত্যয়।

ঘটনার দিন উদ্ধারকাজে যোগ দেয় হামজা আর দ্বিতীয় দিনে যোগ দেয় উদ্ধারকারী জাহাজ রুস্তম। ডুবে যাওয়া ফেরির ৯টি পরিবহনের মধ্যে গত দুদিনে উদ্ধার করা হয়েছে ২টি ট্রাক ও একটি কাভার্ডভ্যান। এখনো নিখোঁজ ফেরির সহকারী মাস্টার হুমায়ুন কবির।

বুধবার দুপুরে পাটুরিয়া ফেরিঘাটের বিআইডব্লিউটিসির ডিজিএম ড. একেএম মতিয়ার রহমান জানান, উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পৌঁছানোর সময় ২ দফায় সাংবাদিকদের জানালেও তা পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

সর্বশেষ শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আরিচা স্থলকাম নদীবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মুজিবুর রহমান জানান, ডুবুরিরা যানবাহন শনাক্তকরণের কাজ চালাচ্ছে আর উদ্ধারকারী জাহাজ হামজা দিয়ে ডুবে যাওয়া ফেরি ভাসানোর চেষ্টা চলছে।

পাটুরিয়া ফেরিঘাটের ডিজিএম ড. একেএম মতিয়ার রহমান দুপুর পৌনে ১টার দিকে জানান, প্রত্যয় আসতে আরও ঘণ্টাখানেকেরও বেশি সময় লাগবে। বিআইডব্লিউটিএ ও নৌবাহিনী উদ্ধার তৎপরতার তদারকি করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১০

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১১

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১২

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৩

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৪

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৫

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৬

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৭

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৮

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৯

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

২০
X