বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে বেড়েছে চালের দাম

বরিশালে চালের আড়তে কাজ করছেন শ্রমিক। ছবি : কালবেলা
বরিশালে চালের আড়তে কাজ করছেন শ্রমিক। ছবি : কালবেলা

বরিশালের বাজারে সব ধরনের চালের দাম ভোক্তা পর্যায়ে কেজি প্রতি ৩ থেকে ৮ টাকা বেড়েছে। গত ২ সপ্তাহের ব্যবধানে অস্থির হয়ে উঠেছে বরিশালের চালের বাজার। এতে চাপে পড়েছে নিম্ন আয়ের মানুষ। চালের দাম বৃদ্ধির জন্য খুচরা ব্যবসায়ীরা দুষছেন আড়তদারদের। অপরদিকে আড়তদাররা চালের দাম বৃদ্ধির জন্য মিলারদের দায়ী করেছেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) বরিশালের বাজারে ২৮ বালাম চাল প্রতি কেজি খুচরা পর্যায়ে বিক্রি হয়েছে ৬০ টাকা, মিনিকেট ৬৮ টাকা এবং মোটা চাল (বুলেট) প্রতি কেজি বিক্রি হয়েছে ৫৫ টাকা কেজি দরে। গত ১৫ দিন আগে ২৮ বালাম প্রতিকেজি ৫৬ টাকা, মিনিকেট ৬০ টাকা এবং মোটা চাল প্রতি কেজি বিক্রি হয়েছে ৫২ টাকা কেজি দরে।

নগরীর দক্ষিণ আলেকান্দা খান সড়কের দোকানি কাজী জহুর জানান, গত ১৫ দিনে ২৮ বালাম চাল ২৫ কেজির বস্তায় ১শ’ টাকা, মিনিকেট ১২০ টাকা এবং মোটা চাল প্রতি বস্তায় ৭৫ টাকা বেড়েছে। নির্বাচনের কারণে সরবরাহ কম থাকায় সব চালের দাম বেড়েছে বলে তিনি জানান।

নগরীর পোর্ট রোডের একটি দোকানের খুচরা ক্রেতা জসিম উদ্দিন খান জানান, চালের দাম বৃদ্ধিার কারণে হিমশিম খেতে হচ্ছে তাদের। গত মাসের চেয়ে প্রতি বস্তা চালে ১শ’ থেকে ১২০ টাকা বেড়েছে। এতে আর্থিক চাপে পড়েছেন তারা। সিন্ডিকেটের কারণে চালের দাম হু হু করে বেড়েছে। এর লাগাম টেনে ধরতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

খুচরা বিক্রেতা মো. ফজলু জানান, চালের দাম বৃদ্ধির কারণে ক্রেতাদের ক্রয় ক্ষমতা কমেছে। আগে যারা ১০ কেজি কিনতেন, এখন তারা ৭ কেজি চাল কিনছেন। আড়ত থেকে যে দামে চাল কিনছেন সেই দামের সঙ্গে সামান্য লাভ রেখে ভোক্তা পর্যায়ে চাল বিক্রি করেন তারা।

নগরীর ফরিয়াপট্টি চালের আড়তের ক্রেতা আবদুর রহমান জানান, গত মাসে যে চালের বস্তা ১ হাজার ২শ’ টাকায় কিনেছেন, এই মাসে সেই চাল কিনেছেন ১ হাজার ২৫০ টাকায়। ফরিয়াপট্টির আড়তদার বাঁধন ট্রেডাসের দ্বীপ কুমার জানান, মোকাম থেকে তারা যে দরে চাল কেনেন সেই দরের সঙ্গে কেজি প্রতি ৫০ পয়সা থেকে ১ টাকা লাভ রেখে দোকানিদের কাছে চাল বিক্রি করেন। দোকানিরা প্রতি কেজি চালে ৫ থেকে ৬ টাকা লাভ করেন। তারাই (খুচরা দোকানি) চালের দাম বৃদ্ধি করেছেন বলে মন্তব্য তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X