সিলেট প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সবাইকে স্মার্ট হতে হবে, বললেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত পিঠা উৎসবে অতিথিরা। ছবি : কালবেলা
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত পিঠা উৎসবে অতিথিরা। ছবি : কালবেলা

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের প্রতিটি নাগরিককে আধুনিক, স্মার্ট ও আত্মনির্ভরশীল হতে হবে। জনগণের চেষ্টা, সততা ও কর্মদক্ষতা এবং সরকারের সূদরপ্রসারী চিন্তাভাবনা, সুযোগ্য নেতৃত্বে দেশ ২০৪১ এর স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাবে।

শুক্রবার (১৯ জানুয়ারি) পুলিশ লাইন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ‘পিঠা উৎসব ১৪৩০’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে পিঠা উৎসব উদ্বোধন ও শুভেচ্ছা বক্তব্য দেন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান। এতে আরও বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন আবুল ফাতেহ ফাত্তেহ, কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেটের উপকমিশনার রাশেদুল আলম, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সিলেটের মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তিনি আমাকে মানুষের সেবা করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে দায়িত্ব দিয়েছেন তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনে সচেষ্ট থাকব।’

পরে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী সিলেট বিভাগকে আধুনিক ও স্মার্ট করণে সিলেটের ইতিহাস, ঐতিহ্য এবং সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

১০

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

১১

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

১২

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১৩

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১৪

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

১৫

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৬

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

১৭

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

১৮

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

১৯

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

২০
X