নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০১:১২ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘ভাবিনি বিদেশি তরুণী আমাদের ছেলেকে বিয়ে করবে’

বাঁ থেকে নোয়াখালীর আরমান হোসেন এবং পেরুর তরুণী আনা কেলি কারাঞ্জা সাওসিডোর। ছবি: কালবেলা
বাঁ থেকে নোয়াখালীর আরমান হোসেন এবং পেরুর তরুণী আনা কেলি কারাঞ্জা সাওসিডোর। ছবি: কালবেলা

ছয় বছর আগে ফেসবুকে পরিচয় থেকে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। সেই টানেই ছুটে আসেন বাংলাদেশে। দুই দেশের দূরত্ব ঘুচিয়ে আবদ্ধ হন বিয়ের বন্ধনে।

এই গল্প নোয়াখালীর চাটখিল উপজেলার আরমান হোসেন আর দক্ষিণ আমেরিকার দেশ পেরুর তরুণী আনা কেলি কারাঞ্জা সাওসিডোর।

চাটখিলের ঘাটলাবাগ এলাকার নুর আলমের ছেলে আরমান পুলিশ কনস্টেবল পদে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত। গত ২ জুলাই পরিবারের সম্মতিতে পেরুর ৩৩ বছরের ওই তরুণীকে বিয়ে করেন তিনি।

গতকাল বৃহস্পতিবার কারাঞ্জা সাওসিডোরকে নিয়ে আরমান গ্রামের বাড়ি গেলে শোরগোল পড়ে যায়। নবদম্পতিকে দেখতে বাড়িতে ভিড় জমায় আত্মীয়স্বজন ও এলাকাবাসীরা।

আরমানের বাবা নুর আলম সাংবাদিকদের বলেন, ‘আমরা স্বপ্নেও ভাবিনি বিদেশি তরুণী আমাদের ছেলেকে বিয়ে করবে; আমরা খুব খুশি। আশা করি, তাদের দাম্পত্য সুখের হবে। আমরা পুত্রবধূকে বাংলা ভাষা শেখানোর চেষ্টা করছি। শিখতে পারলে সে সবার সঙ্গে আরও মানিয়ে নিতে পারবে।’

বন্ধুত্ব থেকে বিয়ে পর্যন্ত যাত্রাটা কেমন ছিল জানতে চাইলে আরমান কালবেলাকে বলেন, ‘২০১৭ সালে ফেসবুকে কারাঞ্জা সাওসিডোর সঙ্গে পরিচয়। এরপর বন্ধুত্ব থেকে একসময় ভালোবাসা হয়। গত ২ জুলাই কারাঞ্জা বাংলাদেশে আসলে ওইদিনই পরিবারের সম্মতিতে তাকে বিয়ে করি। এরপর কয়েকদিন ঢাকায় থেকে বৃহস্পতিবার তাকে নিয়ে গ্রামের বাড়িতে আসি। ৬ বছরের ভালোবাসাকে আমরা স্মৃতি করে রাখতে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছি। বিদেশি পুত্রবধূ পেয়ে আমার পরিবারও খুশি।’

কালবেলার প্রতিবেদক কথা বলেছেন কারাঞ্জার সঙ্গেও। তিনি বলেন, ‘আমাদের ভালোবাসা টিকিয়ে রাখতেই বাংলাদেশে ছুটে এসেছি। আমার পরিবারও বেশ আনন্দিত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরের ‘সাভানা ইকোপার্ক’ সরকারি ব্যবস্থাপনায়

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

যে কারণে বিশ্বকাপে গোলাপি বুটের ছড়াছড়ি

অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

১০

ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

১১

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

১২

বেনজীরের দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর : শিশির মনির

১৩

পাকিস্তানের যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

১৪

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

১৫

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

১৬

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

১৭

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

২০
X