নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৯:৪৮ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ধান-চাল মজুত করায় ৩ গুদাম সিলগালা

ধান ও চালের ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা
ধান ও চালের ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা

নওগাঁয় অতিরিক্ত ধান ও চাল মজুত করায় ৯টি ব্যবসা-প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তিনটি গুদাম সিলগালা করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে নওগাঁ সদর ও মহাদেবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা।

নওগাঁ সদরে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রবিন শীষ এবং মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা এবং মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা আঞ্জুমান বানু।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো- নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাদার মোল্লা এলাকার মেসার্স মফিজ উদ্দিন অটো চালকল, শহরের আনন্দনগর মহল্লায় মেসার্স আরএম রাইস মিল, শহরের বাইপাসে মেসার্স তছিরন অটোমেটিক রাইস মিল এবং হাঁপানিয়া বাজারের পাশে মেসার্স এমএম অটো রাইস মিল।

এ ছাড়া মান্দা উপজেলার সাবাই হাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ধান মজুতের দায়ে এবং লাইসেন্স না থাকার জন্য ফয়জুল ইসলাম নামে ব্যক্তিকে ২০ হাজার এবং সুমন কুমার নামে অপর ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে জেলার মহাদেবপুর উপজেলার শাপলা অটোমেটিক রাইস, দাদা অটোমেটিক রাইস মিল এবং নাহার আরমান অটোমেটিক রাইস মিল সিলগালা করা হয়।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রবিন শীষ বলেন, মেসার্স মফিজ উদ্দিন অটো চালকলে ইচ্ছাকৃতভাবে ১৫ দিনের বেশি সময় ধরে চাল মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি করার অপরাধে ৫০ হাজার টাকা, মেসার্স তছিরন অটোমেটিক রাইস মিলে চাল মজুতের অপরাধে ১ লাখ টাকা, মেসার্স এমএম অটো রাইস মিলে একই অপরাধ ও আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মেসার্স আর.এম রাইস মিলে ১ লাখ টাকা জরিমানা এবং ৩টি গুদাম সিলগালা করা হয়।

মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা বলেন, মেসার্স নাহার আরমান অটোমেটিক রাইস মিলে ধান ১ মাসের বেশি সংরক্ষণ করায় ৩০ হাজার টাকা, মেসার্স শাপলা অটোমেটিক রাইস মিলে চাল ১৫ দিনের বেশি সংরক্ষণ করায় ২০ হাজার এবং মেসার্স দাদা অটোমেটিক রাইস মিলে চাল ১৫ দিনের বেশি সংরক্ষণ করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১১

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১২

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৩

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৪

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৫

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১৬

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১৭

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

১৮

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১৯

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

২০
X