সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০৩:২৪ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে যমুনা নদীর তীররক্ষা বাঁধে ধস

চোখের সামনেই ধসে যাচ্ছে সিরাজগঞ্জের কাজিপুরে তীররক্ষা বাঁধ। ছবি : কালবেলা
চোখের সামনেই ধসে যাচ্ছে সিরাজগঞ্জের কাজিপুরে তীররক্ষা বাঁধ। ছবি : কালবেলা

যমুনায় অব্যাহত পানি বৃদ্ধির ফলে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে সিরাজগঞ্জের কাজিপুরে তীররক্ষা বাঁধের (সলিড স্পার) অন্তত ৩০ মিটার এলাকা ধসে গেছে।

শুক্রবার (৭ জুলাই) ভোরে কাজিপুর যমুনা নদীর মেঘাই ১ নম্বর সলিড স্পার এলাকায় এ ধস দেখা দেয়।

এ বাঁধটি পুরোপুরি ধসে গেলে উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানায় স্থানীয়রা।

জিও ব্যাগ ডাম্পিং করে ধস ঠেকানোর চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। ছবি : কালবেলা

কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব জানান, যমুনা নদীতে গত কয়েক দিন ধরে পানি বাড়ছে। পানি বাড়ার ফলে আজ ভোর ৫টা থেকে মেঘাই ১ নম্বর সলিড স্পার এলাকায় ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে ধসে যেতে শুরু করে। মুহূর্তেই স্পারের ৩০ থেকে ৪০ মিটার নদীতে চলে যায়।

তিনি বলেন, এ স্পারটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে কাজিপুর থানা, খাদ্যগুদাম, রেজিস্ট্রি অফিস, কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ ভবনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান হুমকির মুখে পড়বে।

কাজিপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা কাজী অনিক ইসলাম জানান, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব আমাকে স্পার ধসে যাওয়ার বিষয়টি জানিয়েছেন। তাৎক্ষণিক আমি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের অবগত করেছি। ইতোমধ্যেই পাউবোর লোকজন ঘটনাস্থলে পৌঁছেছেন।

চোখের সামনেই ধসে যাচ্ছে সিরাজগঞ্জের কাজিপুরে তীররক্ষা বাঁধ। ছবি : কালবেলা

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে এসেছি। সলিড স্পারের অন্তত ৩০ মিটার এলাকা ধসে গেছে। আপাতত জিও ব্যাগ ডাম্পিং করে ধস ঠেকানোর চেষ্টা চলছে।

১৯৯৭ সালে কাজিপুর উপজেলা রক্ষায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের প্রচেষ্টায় মেঘাই খেয়াঘাট এলাকায় ৩০০ মিটার স্পার নির্মাণ করা হয়।

২০১২ ও ২০১৩ সালে স্পারটির মূল অংশের ১৫০ মিটার ধসে যায়। পরবর্তীতে স্পারের মাটির অংশটুকু রক্ষায় সিসি ব্লক দিয়ে প্রটেকশন দেওয়া হয়। আজ সেই অংশের ৩০ মিটার নদীতে বিলীন হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X