ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে র‍্যাব পরিচয়ে ১০ লাখ টাকা ছিনতাই 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় র‍্যাব পরিচয়ে লোকাল বাস থেকে আতিকুল ইসলাম শামীম (৩০) নামের এক ব্যবসায়ীকে নামিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে ইসলামী ব্যাংক ভাঙ্গা শাখা থেকে ১০ লাখ ৮ হাজার ৫০০ টাকা তোলেন আতিকুল। পরে লোকাল বাসে করে পুখুরিয়ার উদ্দেশে যাত্রা করেন তিনি। পুখুরিয়ার কাছাকাছি পৌঁছালে একটি মাইক্রোবাসে চারজনের একটি দল র‍্যাব পরিচয়ে বাসের গতিরোধ করে। এ সময় যাত্রীদের মধ্যে থেকে আতিকুলকে টাকার ব্যাগসহ নামিয়ে তাদের মাইক্রোবাসে তুলে নেয়। পরে ভুয়া র‍্যাব আতিকুলকে বেদম মারধর করে ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ঝাটুরদিয়া নামক স্থানে টাকা কেড়ে নিয়ে আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ভুয়া র‍্যাবের পিছু নেয়। সন্ধ্যার দিকে পদ্মা সেতুর দক্ষিণে ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকায় মাইক্রোবাসটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ভুয়া র‍্যাব চক্ৰটি গাড়ি ফেলে পালিয়ে যায়। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি ও গাড়ির ভেতরে থাকা সাড়ে আট হাজার টাকা জব্দ করে বলে জানায় পুলিশ। পুলিশ আতিকুলকে আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় ভাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ জানান, আতিকুল পুখুরিয়া বাজারে একটি এজেন্ট ব্যাংকিং পরিচালনা করেন। রোববার দুপুরের দিকে ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে লোকাল বাসে পুখুরিয়া যাচ্ছিলেন। আমরা গাড়ি ও দশ টাকার আটটি বান্ডিল জব্দ করেছি। ভুয়া র‍্যাব চক্রকে গ্রেপ্তার করতে চিরুনি অভিযানে নেমেছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১০

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১১

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১২

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৩

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৪

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৫

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৬

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৭

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৮

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৯

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

২০
X