কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৬:০৫ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

বুধবারও পাবনার সব স্কুল বন্ধ ঘোষণা

পাবনা জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। ছবি : সংগৃহীত
পাবনা জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। ছবি : সংগৃহীত

পাবনা জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো পাবনার ১ হাজার ৬৬৪টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলো।

বুধবার (২৪ জানুয়ারি) তীব্র শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয় ও ৫২৮টি মাধ্যমিক বিদ্যালয়।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী স্বাক্ষরিত পৃথক আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে থেকেও মাধ্যমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রেও এ নির্দেশনা জারি করা হয়েছে।

এর আগে সোমবার (২১ জানুয়ারি) তাদের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার পাবনা জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। তার আগে রোববার তাদের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে একই কারণে সোমবার বিদ্যালয়গুলো বন্ধ ছিল।

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই পরবর্তীতেও বিদ্যালয়গুলো বন্ধ করা হবে বলে জানিয়েছেন পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা ও জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী।

পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সোমবার ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং গত রোববার (২১ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক নির্দেশনায় জানায়, তীব্র শৈত্যপ্রবাহ হলে স্কুল-কলেজের মতো প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে। কোনো জেলার সর্বোচ্চ তাপমাত্রা যদি ১০ ডিগ্রির নিচে নামে, সেক্ষেত্রে সেই জেলায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

১০

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

১১

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

১২

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

১৩

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১৫

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১৬

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৭

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৮

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১৯

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

২০
X