যশোর ব্যুরো
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মহাকবি মধুসূদন পদক পেলেন সুহিতা সুলতানা

সাগরদাঁড়ি মধুমঞ্চে কবি সুহিতা সুলতানাকে এই পদক দেওয়া হয়। ছবি : কালবেলা
সাগরদাঁড়ি মধুমঞ্চে কবি সুহিতা সুলতানাকে এই পদক দেওয়া হয়। ছবি : কালবেলা

মহাকবি মধুসূদন পদক পেলেন কবি সুহিতা সুলতানা। সৃজনশীল সাহিত্য (কবিতা) ক্যাটাগরিতে তাকে এ পদক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মদিন উপলক্ষে সাগরদাঁড়ি মধুমঞ্চে যশোর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, মহাকবি মধুসূদন পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ পদক দেওয়া হয়।

মননশীল সাহিত্য প্রতিভার অধিকারী এই কবিকে তার ‘শ্রেষ্ঠ কবিতা’ কাব্যগ্রন্থের জন্য যশোর জেলা প্রশাসন কর্তৃক সৃজনশীল সাহিত্য (কবিতা) ক্যাটাগরিতে মহাকবি মধুসূদন পদক ২০২৪ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। সভাপতিত্ব করেন, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ, অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর মধুসূদন অ্যাকাডেমির পরিচালক খন্দকার খসরু পারভেজ, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন ও কাজী শওকত শাহী। আলোচনার আগে যশোর শহর ও কেশবপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী সংগীত পরিবেশন করেন।

এ ছাড়া নাটক মঞ্চস্থ করে উদীচী যশোর, থিয়েটার ক্যানভাস। এরপর যশোর শিল্পকলা অ্যাকাডেমির প্রযোজনায় ‘শর্মিষ্ঠা’ নাটক ও মাগুরা সারথী কল্যাণ ফাউন্ডেশনের প্রযোজনায় ‘জীবন নদীর তীরে’ যাত্রাপালা মঞ্চায়ন হয়।

পদকপ্রাপ্ত সুহিতা সুলতানা যশোর সদর উপজেলার শংকরপুরে ১৯৬৫ সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি জাতীয় গ্রন্থকেন্দ্র ঢাকার উপপরিচালক হিসেবে গ্রন্থোন্নয়ন সম্পর্কিত গবেষণাধর্মী বিভিন্ন উল্লেখযোগ্য কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন। বাংলা ভাষার পাশাপাশি নরওয়েজিয়ান। রুশ ও হিন্দি ভাষা চর্চা করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১০

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১১

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১২

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৩

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৪

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৫

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৬

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৭

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৮

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৯

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

২০
X