মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধা পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে জখম

মোরেলগঞ্জ থানা, বাগেরহাট। ছবি : সংগৃহীত
মোরেলগঞ্জ থানা, বাগেরহাট। ছবি : সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক মুক্তিযোদ্ধা পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

রোববার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ইলিয়াস শিকদার (৩৫), আলতাফ জজ (৫০), নাজমুল শেখ (২৬)। আহতদের মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের পরিবার সূত্রে জানা গেছে, জিউধরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম শিকদারের ছেলে ইলিয়াস শিকদার (৩৫) নিজ জমিতে মাটি কাটতে গেলে প্রতিবেশী একই গ্রামের নাসির শিকদারের নেতৃত্বে ৮/১০ জনের সংঘবদ্ধ দল পূর্ব পরিকল্পিতভাবে এলোপাথাড়ি পিটিয়ে ইলিয়াসকে গুরুত্বর জখম করে অবরুদ্ধ করে রাখে। এ সংবাদ পেয়ে তাকে উদ্ধার করতে গেলে বোনের জামাতা আলতাফ জজ ও নাজমুল শেখকে হামলাকারিরা ধারাল অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন ইলিয়াস শিকদার বলেন, পাঁচ কাটা ফসলি জমি নিয়ে এক বছর ধরে প্রতিপক্ষ নাসির শিকদারের সঙ্গে বিরোধ চলে আসছে। আজ সকালে পরিকল্পিতভাবে লোকজন নিয়ে প্রতিপক্ষরা আমাদের ওপর অর্তকিত হামলা চালায়। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এ হামলার সুষ্ঠু ও ন্যায়বিচার দাবি করছি।

নাসির শিকদার বলেন, জমি নিয়ে বিরোধে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়েছে। আমরাও তিনজন হাসপাতালে ভর্তি আছি।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন বলেন, জিউধরায় মারধরের বিষয়টি শুনেছি। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

১০

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

১১

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১২

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১৩

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১৪

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৫

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৬

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৭

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

১৮

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

১৯

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

২০
X