কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৬:১৮ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

অটো থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আসামিরা। ছবি : কালবেলা
ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আসামিরা। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকশা থেকে তুলে নিয়ে গার্মেন্টসকর্মী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলো- পাকুন্দিয়া উপজেলার বীর পাকুন্দিয়া এলাকার আলী আকবরের ছেলে কাউসার আহম্মেদ (২৪), একই এলাকার খসরু মিয়ার ছেলে জুবায়েদ হাসান শুভ (১৮) ও চর পাকুন্দিয়া গ্রামের মুক্তার উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন রাজু (২৪)।

পুলিশ জানায়, গাজীপুরের এক গার্মেন্টসকর্মী (১৮) নিজ বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এসে শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে পার্শ্ববর্তী তারাকান্দি বাজারে ঘুরতে যান। সঙ্গে ছিলেন তার বন্ধু সাব্বির হোসেন (১৮), সাব্বিরের মামা সম্পর্কিত অটোচালক হুমায়ুন কবির (২১) ও সাব্বিরের বন্ধু আশরাফ।

এ সময় স্থানীয় বখাটে যুবক কাউসার আহম্মেদ (২৪), জুবায়েদ হাসান শুভ (১৮), মেহেদী হাসান (২২), হৃদয় (৩২), বাবু (২২), তোফাজ্জল হোসেন রাজু (২৪) ও ইয়াসিন (২৫) অটোরিকশাটিকে তারাকান্দি ফাজিল মাদ্রাসার মাঠে নিয়ে যায়। সেখানে তারা সাব্বিরের কাছে ১০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে অটোরিকশাসহ তরুণীকে আটকে রাখার হুমকি দেয়।

বখাটেরা অটোরিকশার চালক ও ভুক্তভোগীর বন্ধু আশরাফকে মাদ্রাসার মাঠে রেখে ভয়ভীতি দেখিয়ে তরুণীকে মাদ্রাসার পাশে একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে যায়। সেখানে প্রথমে হৃদয়, মেহেদী, বাবু, কাউসার এবং জোবায়ের তরুণীকে ধর্ষণ করে। ঘটনার সময় মাদ্রাসার মাঠে থাকা সাব্বিরের বন্ধু আশরাফ টাকা সংগ্রহের কথা বলে কৌশলে থানায় এসে পুলিশকে জানায়।

পাকুন্দিয়া থানার এসআই দ্বীন ইসলাম, এসআই নাজিম উদ্দিন, এএসআই রাকিবউজ্জামান খান তাৎক্ষণিক অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার ও তিনজনকে আটক করতে সক্ষম হন। এ সময় তাদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান, ধর্ষণের সত্যতা পাওয়া গিয়েছে। পুলিশের অবস্থান বুঝে সটকে পরে প্রায় সকল অপরাধী। তবে কাউসার আহম্মেদ ও জুবায়েদ হাসান শুভকে পালানোর সময় দৌড়ে ধরে ফেলেন এসআই দীন মোহাম্মদের টিম। পরে পুলিশের অভিযানে তোফাজ্জল হোসেন রাজু নামে তাদের এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, ধর্ষণের ঘটনায় রোববার পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তরুণীকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণের ঘটনা প্রমাণে সহায়ক আলামত জব্দ করা হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১০

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১১

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১২

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৩

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৫

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৬

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৭

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৮

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৯

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

২০
X