কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ

নিহত কলেজ শিক্ষক রেজা সাঈদ আল মামুন। ছবি : কালবেলা
নিহত কলেজ শিক্ষক রেজা সাঈদ আল মামুন। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাজনধারা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে এক কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই ও দুই ভাতিজার বিরুদ্ধে।

রোববার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ভাই ও ভাতিজারা পলাতক রয়েছেন। নিহত রেজা সাঈদ আল মামুন (৫৫) উপজেলার সাজনধারা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন।

অভিযুক্তরা হলেন- নিহতের ছোট ভাই মজিবুর ও তার দুই ছেলে সুমন ও সেজান।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কলেজ শিক্ষক রেজা সাঈদ আল মামুন রোববার দুপুরে কলেজ থেকে বাড়িতে আসেন। পরে খাবার খেয়ে তিনি বাড়ির পাশের একটি খেতে জমে থাকা আগাছা পরিষ্কারের কাজ শুরু করেন। এ সময় পেছন থেকে ছোট ভাই মজিবুর ও তার ছেলে সুমন ও সেজান লাঠি দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করেন। খবর পেয়ে বাড়ি ও আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে রেজা সাঈদ আল মামুনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে কালিয়াকৈর থানা পুলিশ রাত ৮টার দিকে নিহতের লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

নিহতের মেয়ে সুমাইয়া শাহরিন সাংবাদিকদের বলেন, তার বাবা বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন। পেছন থেকে চাচা মজিবুর ও চাচাতো ভাই সুমন ও সেজান তাকে মারধর করে হত্যা করে ফেলে রাখে। তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাবাকে হত্যা করেছে। এর আগেও কয়েকবার তার বাবাকে অভিযুক্তরা মারধর করেছে বলে জানান তিনি।

কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম বলেন, জমিজমার বিরোধকে কেন্দ্র করে রেজা সাঈদ আল মামুনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নিহতের শরীরে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

হুথি নিয়ন্ত্রিত হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইয়েমেনি গোষ্ঠীর

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

১০

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১১

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

১২

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

১৩

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

১৪

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১৫

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১৬

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১৭

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

১৮

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

১৯

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

২০
X