ভোলা প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের পর পাওয়া গেল নিখোঁজ বাবার মরদেহ

মরদেহ উদ্ধার করে তীরে নিচ্ছে পুলিশ। ছবি : কালবেলা
মরদেহ উদ্ধার করে তীরে নিচ্ছে পুলিশ। ছবি : কালবেলা

ভোলার মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় ছেলে পারভেজের পরে বাবা আব্দুল রাজ্জাকের মরদেহও উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে মেঘনা নদীর তুলাতলি পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় পুলিশ আব্দুল রাজ্জাকের মরদেহটি উদ্ধার করে। এর আগে রোববার (২৮ জানুয়ারি) দুপুরে মেঘনা নদীর ইলিশা পয়েন্ট থেকে কোস্টগার্ড আব্দুল রাজ্জাকের ছেলে পারভেজ সরদারের মরদেহ উদ্ধার করে।

ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর বিদ্যুৎ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করে জানান, বেলা সোয়া ১১টার দিকে মেঘনা নদীর তুলাতলি পয়েন্ট এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে জেলেরা ৯৯৯-এ কল করে পুলিশকে জানায়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। আব্দুল রাজ্জাকের মরদেহটি তার পরিবার শনাক্ত করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গত ২১ জানুয়ারি মধ্য রাতে মনপুরা থেকে বরিশালের মেহেন্দীগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা মালবাহী ট্রলারটি ইলিশার জোরখাল পয়েন্টে প্রবল স্রোতের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারটিতে ভাঙ্গারি মালামালসহ সাতজন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে দুজন বাবা-ছেলে। ট্রলারটি ডুবে যাওয়ার সময় পাঁচজন শ্রমিক সাঁতরে জেলে ট্রলারের সহায়তায় তীরে উঠে আসেন। কিন্তু আব্দুল রাজ্জাক ও তার ছেলে পারভেজ সরদারসহ ট্রলারটি ডুবে যায়।

ট্রলারে থাকা সাত শ্রমিক বরিশাল মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুর্ঘটনার পর দিন ট্রলারটির সন্ধান পাওয়া যায়। বিআইডব্লিউটিএ ট্রলারটি উদ্ধার করার পর বাবা-ছেলের মরদেহ পায়নি। তবু অভিযান সমাপ্ত ঘোষণা করে ঘটনাস্থল থেকে সরে যায়।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো 

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১০

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১১

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১২

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৩

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৪

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৫

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৭

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৮

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৯

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

২০
X