সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ১০:৩৩ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

জাল সনদে চাকরি, শিক্ষিকা কারাগারে

সিরাজগঞ্জ জেলার ম্যাপ। ছবি : কালবেলা
সিরাজগঞ্জ জেলার ম্যাপ। ছবি : কালবেলা

দুর্নীতি দমন কমিশনের (দুদুক) মামলায় রাবেয়া খাতুন (৫৬) নামের এক সহকারী শিক্ষিকাকে কারাগারে পাঠানোর নির্দেশে দিয়েছেন আদালত। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। এর আগে জাল সনদে ওই শিক্ষিকার বিরুদ্ধে চাকরি নেওয়ার অভিযোগ ওঠে।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের সহকারী আল আমিন এ তথ্য নিশ্চিত করে জানান, রাবেয়া খাতুন ১৯৯৫ সাল থেকে উল্লাপাড়ার চয়ড়া উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ের সহকারী শিক্ষিকার দায়িত্ব পালন করছিলেন। ২০১৮ সালের ১৭ মার্চ বিদ্যালয় পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে শিক্ষা মন্ত্রণালয়। তাতে তার শিক্ষা ও কম্পিউটার সনদ ভুয়া বলে সন্দেহ হয়। পরে বগুড়া জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমির (নেকটার) পরিচালকের কার্যালয়ে শিক্ষকের কম্পিউটার সনদটি যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর চিঠির মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করে। ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর চিঠির মাধ্যমে নেকটার শিক্ষকের কম্পিউটার ডিপ্লোমা কোর্সের সনদটি যাচাই-বাছাই শেষে জাল ও ভুয়া সনদ বলে অবহিত করা হয়।

এ জাল সনদের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় নিশ্চিত হওয়ার পর ১ মে ২০০৯ সাল থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত রাবেয়ার গৃহীত সরকার প্রদত্ত ১৪ লাখ ৯ হাজার ৬৫০ টাকা সরকারি কোষাগারে ফেরত প্রদানের নির্দেশ দেয়। পরে ২০২২ সালের ১৯ জুন তারিখে দুদক তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

উল্লাপাড়া মডেল থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, দুদকের মামলায় ওই শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। রোববার (২৮ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সকালে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

বগুড়ায় বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

দুই বিশ্ববিদ্যালয়ের ৩ শীর্ষ পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা

‘ইসরায়েলের আগামী নির্বাচনে প্রার্থীদের লক্ষ্যবস্তু করতে পারে ইরান’

চট্টগ্রামে জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৭, আরও এক নারীর মৃত্যু

ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

আর্জেন্টিনার জাল কাঁপানো কাবরালের সেই গোলই বিশ্বকাপের সেরা

১০

টাঙ্গাইলে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

১১

‘আলোচনা ব্যর্থ হলে ইরানে শক্তিশালী সামরিক অভিযান চালানো হবে’

১২

পর্দার আড়ালে ঘৃণা ও গুজব ছড়ানোদের নিয়ে এবার মুখ খুললেন ফিফা সভাপতি

১৩

রাজধানীর ৩০০ ফিটে ঘুরতে গেলেন সাহাবুদ্দিন

১৪

যে কারণে বিমানঘাঁটি ব্যবহার করে গোপনে মার্কিন সফরে যাচ্ছেন নেতানিয়াহু

১৫

খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

১৬

সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে

১৭

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৮

ফাইনালে মেসিদের পিঠ ফেরানোয় বিতর্ক, নেপথ্য কারণ স্পষ্ট করলেন লিসান্দ্রো

১৯

শিক্ষা ক্যাডারের বদলি এখন তিন কমিটির হাতে

২০
X