আব্দুল্লাহ আল মামুন, মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৪:১৭ এএম
অনলাইন সংস্করণ

বিদ্যালয়ের প্রধান ফটকে ইজিবাইক স্ট্যান্ড

বিদ্যালয়ের প্রধান ফটকে ইজিবাইক স্ট্যান্ড। ছবি : কালবেলা
বিদ্যালয়ের প্রধান ফটকে ইজিবাইক স্ট্যান্ড। ছবি : কালবেলা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সারি সারি ব্যাটারিচালিত তিন চাকার ইজিবাইক। এগুলোর গাঁ ঘেষে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ঢুকতে হচ্ছে। অনেক সময় যাত্রী ও চালকদের আচরণে শিক্ষার্থী ও অভিভাবকরা অস্বস্তিতে পড়ছে। বিদ্যালয় ছুটির সময়ও একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

যশোরের মনিরামপুর পৌর শহরের প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের চিত্র এটি। বিদ্যালয়টি উত্তর পাশে ভূমি অফিস ও দক্ষিণ পাশে পৌরসভা কার্যালয়।

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের কয়েকজন শিশু শিক্ষার্থী ও অভিভাবক বলেন, প্রতিদিন বিদ্যালয়ের গেটের সামনে গাড়ি রাখা হয়। এতে করে চলাচলের পথ সংকীর্ণ হয়ে চলাচল কষ্টকর হয়ে পড়েছে। অনেক সময় যানবাহনের চালকদের সঙ্গে বাগ-বিতন্ডায় জড়িয়ে পড়তে হয়। বিশেষ করে ছুটির সময় যাটজটের সৃষ্টি হয়। অনেকেই প্রধান ফটকের পরিবর্তে বিদ্যালয়ের পিছনের উত্তর পাশ দিয়ে বের হয়। এতে অনেকটা পথ ঘুরতে হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকদুসুর রহমান বলেন, স্কুলের সামনে ইজিবাইক রাখায় শিশু শিক্ষার্থীদের যাতায়াতে অনেক সমস্যা হয়। এখানে গাড়ি না রাখার জন্য চালকদের নিষেধ করা হয়। বিদ্যালয়ের সামনে থেকে যানবাহনের স্ট্যান্ডটি সরানোর চেষ্টা করে কাজ হয়নি।

মনিরামপুর-কালিবাড়ি ইজিবাইক শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, নির্ধারিত স্ট্যান্ড না থাকায় তারা সড়কের ওপরে ইজিবাইক রাখতে বাধ্য হচ্ছেন।

মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হাসান বলেন, রাস্তা ওপর যানবাহন স্ট্যান্ড করার সুযোগ নাই। পৌর কতৃপক্ষের বিষয়টি আমলে নিয়ে সমাধান করা উচিৎ।

এ বিষয়ে জানতে মনিরামপুর পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত ফোনটি রিসিভ হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১০

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১১

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১২

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৩

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৪

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৫

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৬

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৭

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১৮

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১৯

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

২০
X