নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কেজি দরে পাঠ্যবই বিক্রি, প্রতিষ্ঠানপ্রধানকে শোকজ

নওগাঁর পত্নীতলায় কেজির দরে পাঠ্যবই বিক্রি। ছবি : কালবেলা
নওগাঁর পত্নীতলায় কেজির দরে পাঠ্যবই বিক্রি। ছবি : কালবেলা

নওগাঁর পত্নীতলায় বই বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানপ্রধানকে শোকজ করা হয়েছে। গত বুধবার (২৪ জানুয়ারি) সকালে পত্নীতলা উপজেলার চকনোদবাটি সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মনোয়ারা বেগম ও মৌলভী শিক্ষক নাসির উদ্দিনের বিরুদ্ধে টেন্ডার ছাড়াই কেজি দরে বই বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা সে বইগুলো রাস্তায় আটক করে উপজেলা শিক্ষা অফিসে জমা দেয়। পরে ২৫ জানুয়ারি মাদ্রাসার সুপারকে শোকজ করা হয়।

ঘটনাটি কয়েকদিন আগের হলেও মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিষয়টি প্রকাশ্যে আসে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম জিল্লুর রহমান শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার প্রতিষ্ঠানটির সহকারী মৌলভী ও নৈশপ্রহরীর সহযোগিতায় আবু মুসা নামে এক ক্রেতার কাছে বই বিক্রি করছিল। ওই সময় শিক্ষক ৬ হাজার ৫শ টাকাও বুঝে নেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন আ.লীগের সহসভাপতি মো. হাফিজুর রহমান এবং সাবেক দপ্তর সম্পাদক মো. তোফাজ্জল হোসেনসহ আরও অনেকে বলেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মনোয়ারা বেগম এবং মৌলভী শিক্ষক মো. নাসির উদ্দীনের যোগসাজশে নৈশপ্রহরী মো. শহিদুল ইসলামের সহযোগিতায় চার বস্তা বই অবৈধভাবে বিক্রি করে। এ সময় ৪ মণ ২৫ কেজি বই জব্দ করে স্থানীয়রা।

বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে আটককৃত বইগুলো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে জমা দেওয়ার পরামর্শ দেন। পরে আমরা ইউপি চেয়ারম্যানের সহায়তায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে বইগুলো পাঠালে শিক্ষা কর্মকর্তা লিখিতভাবে বইগুলো অফিসে জমা নেন।

এদিকে অভিযোগ ও শোকজের বিষয়ে জানতে চাইলে মৌলভী শিক্ষক নাসির উদ্দীন কালবেলাকে বলেন, এটা আমার জানা নেই। এ বিষয়ে প্রতিষ্ঠানপ্রধান জানাবেন।

এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানের সুপার মনোয়ারা বেগমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম জিল্লুর রহমান কালবেলাকে বলেন, ওই বইগুলো নতুন কারিকুলামের না, পুরাতন ছিল। তবে তারা কাউকে না জানিয়ে বা রেজুলেশন না করে বই বিক্রি করতে পারেন না। তাই বইগুলো বিক্রি করায় প্রতিষ্ঠানপ্রধানকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন

আইআরজিসির হুঁশিয়ারি / হরমুজের পাশাপাশি অন্যান্য বাণ্যিজপথও বন্ধ করে দেব

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই কাতার সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে ‘বড়’ লক্ষ্য দিল জিম্বাবুয়ে

কাতারের সাবেক আমিরের স্মরণে হবে ঢাকায় এক সড়কের নাম

বৃষ্টিতে বেহাল গোপালপুর-ধনবাড়ী সংযোগ সড়ক, ভোগান্তিতে গ্রামবাসী

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৯ জেলে উদ্ধার

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে? জানাল সুপারকম্পিউটার

শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরিয়ে রায় কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবির জহুরুল হক হলে ৩২টি সিসিটিভি ক্যামেরা, শিগগিরই স্থাপন

১০

ডিএনসিসির পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা হয়েছে: প্রধানমন্ত্রী

১১

চলতি বছরের জুনে রাশিয়ার তীব্র হামলায় ইউক্রেনে সর্বোচ্চ প্রাণহানি

১২

নিখোঁজের ২ দিন পর জেলের মরদেহ উদ্ধার

১৩

মিথ্যা অভিযোগের জেরে বিমানের ক্রু শিমুর বিরুদ্ধে উল্টো মামলার নির্দেশ

১৪

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নির্ধারিত সময়ে শুরু হবে তো?

১৫

বন্যাদুর্গত হবিগঞ্জে ড্রোনে ত্রাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু চিকিৎসা দিল বিজিবি

১৬

জগন্নাথপুরে পানি সরবরাহ বন্ধ, বিশুদ্ধ পানির সংকটে চরম ভোগান্তি

১৭

আন্তর্জাতিক ‘ফেভারিট শেফ ২০২৬’-এর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মেহরাব

১৮

আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা

১৯

ডেন্টাল ডিপ্লোমাধারীদের মহাসমাবেশ, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে পদযাত্রা

২০
X