শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০১:১২ এএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৭:৩৩ এএম
অনলাইন সংস্করণ

কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ

শরীতপুরের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
শরীতপুরের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

শরীয়তপুরে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে তিনজন আহত হন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে সদর উপজেলার ধানুকা এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জাকারিয়া, দ্বাদশ শ্রেণির হৃদয় ও অনার্স প্রথম বর্ষের মমসাদ। তারা সবাই কলেজ ছাত্রলীগের কর্মী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কলেজেটিতে ছাত্রলীগকর্মী আরাফাত মাদবর ও লিমন বেপারির মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এসব বিষয় নিয়ে মঙ্গলবার দুপুরে দুপক্ষের অনুসারীরা তর্কে জড়ান। পরে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজে শাখা ছাত্রলীগের কমিটি দুই বছর আগে বিলুপ্ত ঘোষণা করা হয়। তবে ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা সক্রিয়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর বলেন, আজ কলেজ ছাত্রলীগের নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। কলেজটিতে মূলত ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে, তবে সবাই ছাত্রলীগের কর্মী। আমরা ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করব। আসলে কলেজটি জেলার মধ্যে বড় হওয়ার প্রতি বছর একাদশ শ্রেণির শিক্ষার্থীরা ভর্তি হলে এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটে, এটি তারই একটি অংশ।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, কলেজ ছাত্রলীগের দুপক্ষের মধ্যে পূর্ব শত্রুতার জেরে মারামারির ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। দুজন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় চলে গেছেন। অপরজন চিকিৎসা নিচ্ছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনিব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

১০

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

১১

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

১২

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

১৩

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১৪

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

১৫

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১৬

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১৭

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১৮

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১৯

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

২০
X